ইবিতে স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

ইবিতে স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ
ছবির ক্যাপশান, ইবিতে স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

আজ (রবিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বতন্ত্র 'ডি' ইউনিট (থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ও কলা অনুষদভুক্ত আরবী ভাষা ও সাহিত্য বিভাগ)-এর ভর্তি পরীক্ষা। এবারে ৩৩০ টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২০৩৯ জন শিক্ষার্থী।

শনিবার (১১ এপ্রিল) 'ডি' ইউনিটের সমন্বয়কারী ও ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. সেকেন্দার আলী এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, ৩৩০টি আসনের মধ্যে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আসন সংখ্যা ৮০ টি করে এবং আরবী ভাষা ও সাহিত্য বিভাগে ৯০ টি।

এদিন বেলা ১১ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ ভবন ও বরীন্দ্র-নজরুল ভবনে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবিষয়ে 'ডি' ইউনিটের সমন্বয়কারী ও ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. সেকেন্দার আলী বলেন, ডি ইউনিট পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। আমরা আশা করি ভালোভাবে পরীক্ষা সম্পন্ন হবে। সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সহযোগিতা চাচ্ছি। এই পরীক্ষা গুচ্ছের বাহিরে বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র পরিচয় বহন করে।

উল্লেখ্য, এর আগে গত ২৭ মার্চ ‘সি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষার মাধ্যমে এ বছরের ভর্তি পরীক্ষা শুরু হয়। এরপর ৩ এপ্রিল ‘বি’ ইউনিটের (মানবিক) পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১০ এপ্রিল দুটি পৃথক শিফটে ‘এ’ ইউনিট (বিজ্ঞান) এবং আর্কিটেকচার বিভাগের ব্যবহারিক (ড্রইং) পরীক্ষা অনুষ্ঠিত হয়। ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় ‘ডি’ ইউনিটের (ধর্মতত্ত্ব ও ইসলামি শিক্ষা) ভর্তি পরীক্ষা আজ ১২ এপ্রিল হচ্ছে।


সম্পর্কিত নিউজ