{{ news.section.title }}
এবার অস্কার পেলেন যারা, দেখুন তালিকা
মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসেছে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অনুষ্ঠান একাডেমি অ্যাওয়ার্ডস, যা অস্কার নামেও পরিচিত। ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের জমকালো এই আসরে বিভিন্ন বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।
স্থানীয় সময় রোববার (১৫ মার্চ) রাতে অনুষ্ঠিত হয় এই আয়োজন। অনুষ্ঠানে উপস্থাপক ও কমেডিয়ান কোনান ও’ব্রায়েন একে একে বিভিন্ন বিভাগের বিজয়ীদের নাম ঘোষণা করেন।
এক নজরে এবারের অস্কারের উল্লেখযোগ্য বিজয়ীরা-
সেরা অভিনেতা: মাইকেল বি. জর্ডান (সিনার্স)
সেরা অভিনেত্রী: জেসি বাকলি
সেরা পার্শ্ব অভিনেতা: শন পেন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)
সেরা পার্শ্ব অভিনেত্রী: অ্যামি ম্যাডিগান (ওয়েপনস)
সেরা পরিচালক: পল টমাস অ্যান্ডারসন
সেরা সিনেমা: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার
সেরা মৌলিক চিত্রনাট্য: সিনার্স
সেরা চিত্রনাট্য (অ্যাডাপ্টেড): ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার
সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: কেপপ ডেমন হান্টার্স
সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড চলচ্চিত্র: দ্য গার্ল হু ক্রাইড পার্লস
সেরা কস্টিউম ডিজাইন: ফ্রাঙ্কেনস্টাইন
সেরা মেকআপ ও হেয়ারস্টাইলিং: ফ্রাঙ্কেনস্টাইন
সেরা প্রোডাকশন ডিজাইন: ফ্রাঙ্কেনস্টাইন
সেরা সম্পাদনা: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার
সেরা ভিজ্যুয়াল ইফেক্টস: অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ
সেরা মৌলিক গান: গোল্ডেন (কেপপ ডেমন হান্টার্স)
সেরা মৌলিক সংগীত: সিনার্স
সেরা সাউন্ড: এফ১
সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্ম: মিস্টার নোবডি এগেনস্ট পুতিন
সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম: সেন্টিমেন্টাল ভ্যালু
সেরা সিনেমাটোগ্রাফি: সিনার্স