হাইকোর্টে মামলা করলেন কার্তিক আরিয়ান!

হাইকোর্টে মামলা করলেন কার্তিক আরিয়ান!
ছবির ক্যাপশান, হাইকোর্টে মামলা করলেন কার্তিক আরিয়ান!

বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান নিজের ব্যক্তিত্ব ও পরিচয়ের অধিকার রক্ষায় আইনি পদক্ষেপ নিয়েছেন। বিনা অনুমতিতে তার নাম, ছবি, কণ্ঠস্বর ও ব্যক্তিগত ভিডিও ব্যবহার করে ব্যবসা পরিচালনার অভিযোগে তিনি একাধিক দেশি-বিদেশি ই-কমার্স সংস্থা ও সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মের বিরুদ্ধে মুম্বাই হাইকোর্ট-এ মামলা দায়ের করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইন ইন্ডিয়া-এর এক প্রতিবেদনে জানানো হয়, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে কার্তিকের অনুমতি ছাড়াই তার ছবি ও পরিচয় ব্যবহার করে টি-শার্ট, মগসহ নানা পণ্য বিক্রি করা হচ্ছে। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে তার ‘ডিপফেক’ ভিডিও তৈরি করে বিজ্ঞাপনেও ব্যবহার করা হচ্ছে।

এ ধরনের কর্মকাণ্ডকে অভিনেতার গোপনীয়তা ও প্রচার-অধিকারের গুরুতর লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে। কার্তিকের আইনজীবী বীরেন্দ্র সারাফ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় আদালতের কাছে স্থায়ী নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে কারও পক্ষে তার ছবি, ভিডিও বা কণ্ঠস্বর বাণিজ্যিক কাজে ব্যবহার করা সম্ভব না হয়। পাশাপাশি এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় প্রকাশের দাবিও জানানো হয়েছে।

আগামী ৯ এপ্রিল এ মামলার শুনানির দিন নির্ধারণ করেছে মুম্বাই হাইকোর্ট।


সম্পর্কিত নিউজ