ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত থামাতে রণবীর, আসছে ‘ধুরন্ধর-৩

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত থামাতে রণবীর, আসছে ‘ধুরন্ধর-৩
ছবির ক্যাপশান, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত থামাতে রণবীর, আসছে ‘ধুরন্ধর-৩
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি ইস্যুতে পাকিস্তানের কূটনৈতিক ভূমিকা আন্তর্জাতিক মহলে প্রশংসিত হচ্ছে। এ সাফল্য ঘিরে পাকিস্তানের সামাজিক যোগাযোগমাধ্যমেও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এরই মধ্যে একটি মজাদার মন্তব্য করে আলোচনায় এসেছেন পাকিস্তানি অভিনেত্রী দুরে-ফিশান সালিম।

নিজের ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছেন, ‘ধুরন্ধর ৩-তে রণবীর সিং-এর কৃতিত্ব নেওয়া দেখার জন্য আর তর সইছে না।’ সংক্ষিপ্ত এই মন্তব্য মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

উল্লেখ্য, রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ একটি হাই-অক্টেন স্পাই অ্যাকশন থ্রিলার ঘরানার চলচ্চিত্র, যেখানে তার চরিত্রকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে, প্রতিটি বড় সাফল্যের কৃতিত্ব সে নিজের দখলে নিতে চায়। সীমান্তপারের গোপন অভিযান এবং পাকিস্তান-সম্পর্কিত কাহিনির কারণে ছবিটি পাকিস্তানেও আলোচনায় আসে।

বিশ্লেষকদের মতে, বাস্তব ঘটনার বিপরীত চিত্র অনেক সময় বলিউডের তথাকথিত প্রোপাগান্ডা সিনেমায় তুলে ধরা হয়-এমন প্রবণতা দীর্ঘদিন ধরেই বিদ্যমান। দুরে-ফিশানের মন্তব্যটি মূলত সেই বিষয়কেই ব্যঙ্গ করে করা হয়েছে। তার বক্তব্যের সারমর্ম হলো-বাস্তবে পাকিস্তান বৈশ্বিক সংকট নিরসনে ভূমিকা রাখলেও, ‘ধুরন্ধর ৩’-এ সেই কৃতিত্বও ভারতের হয়ে রণবীর সিংয়ের চরিত্রই নিয়ে নেবে।

এদিকে, একই প্রসঙ্গে খোঁচা দিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় কমেডিয়ান আলি গুল পির। এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে তিনি লিখেছেন, ‘এখন সময় ধুরন্ধর ৩-এর-যেখানে নায়ক অদ্ভুতভাবে মানুষকে জড়িয়ে ধরে, কল্পনার গল্প বানায়, পাকিস্তান একটি বৈশ্বিক যুদ্ধ থামায়, আর শেষে রণবীর এক কাপ চা খেয়ে বাড়ি ফিরে যায়।’


সম্পর্কিত নিউজ