{{ news.section.title }}
বাংলাদেশে নির্বাচন, সীমান্তে ভারতের বাড়তি নিরাপত্তা
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
বাংলাদেশে আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারত। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও স্থানীয় পুলিশ প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে।
গতকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকেই সীমান্ত এলাকার রাস্তাঘাট ও অপরাধপ্রবণ এলাকাগুলোতে জোরালো তল্লাশি শুরু করেছে পুলিশ।
রাজ্য পুলিশ পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর ব্লকের বিভিন্ন অঞ্চলে তল্লাশি শুরু করে সকাল থেকেই।
সকাল থেকেই বসিরহাট পুলিশ ও স্বরূপনগর থানার পুলিশ তেঁতুলিয়া ব্রিজে তল্লাশি শুরু করেছে।
সীমান্ত এলাকা ঘোজাডাঙ্গা যাওয়ার পথে লবঙ্গ মোড়ে গাড়ি থামিয়ে সকল গাড়ি তল্লাশি করে যাচ্ছে পুলিশ। এসময় চালকসহ যাত্রীদের নথিপত্র খতিয়ে দেখা হয়।
বসিরহাট মহকুমা পুলিশ ওই এলাকার সকল আবাসিক হোটেলেও অভিযান চালাচ্ছে।