ইরানের পাল্টা হামলায় বিপর্যস্ত ইসরায়েল: আতঙ্কে তেল আবিব, জ্বালানি শোধনাগার ক্ষতিগ্রস্ত

ইরানের পাল্টা হামলায় বিপর্যস্ত ইসরায়েল: আতঙ্কে তেল আবিব, জ্বালানি শোধনাগার ক্ষতিগ্রস্ত
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Sourav Debnath

মঙ্গলবার ভোর রাতে তেল আবিবে বেশ কয়েকবার বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে। শহরের আশেপাশের আশ্রয়কেন্দ্রে বাসিন্দারা নিরাপদ আশ্রয়ে চলে যায় এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়। ইরানের বিপ্লবী গার্ড সতর্ক করে দিয়েছে যে, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে হামলা অব্যাহত থাকবে। সংঘর্ষের তীব্রতা বৃদ্ধির ফলে চীনের দূতাবাস চীনা নাগরিকদের যত তাড়াতাড়ি সম্ভব ইসরায়েল ত্যাগ করার আহ্বান জানিয়েছে ।

আল জাজিরার বরাতে বার্ন স্মিথ জর্ডানের রাজধানী আমান থেকে জানিয়েছেন, তেল আবিবে শুক্রবার থেকে মাঝেমধ্যে সাইরেন বাজছে। ইসরায়েলি সম্প্রচার কর্তৃপক্ষ জানিয়েছে যে, বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র খোলা জায়গায় পড়েছে, যার ফলে বেশ কয়েকজন ইসরায়েলি আহত হয়েছে। এখন পর্যন্ত সবচেয়ে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে হিফুর বন্দরের, যেখানে তেল শোধনাগার তীব্র ক্ষতির কারণে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এটি ইসরায়েলের দুটি শোধনাগারের মধ্যে একটি যা পেট্রোল, ডিজেল, জেট জ্বালানি পরিশোধন করে থাকে। ইসরায়েলের জন্য এটি পরিচালনা করা যথেষ্ট অসুবিধাজনক এবং কঠিন হবে। 

তারা দক্ষিণে আশদোদ বন্দর দিয়ে তেল আমদানি করতে পারে যেখানে আরও একটি শোধনাগার রয়েছে। খবরে আরো জানানো হয়েছে, ইসরায়েলিরা বিগত ৪০-৫০ বছরে কখনও এমন অভিজ্ঞতা লাভ করেনি। এটা অনেক ইসরায়েলিদের কাছে একটা ধাক্কার মতো হয়ে উঠেছে বলে আমার মনে হয়। ইসরায়েলের অনেক জায়গায় আশ্রয়কেন্দ্রের অভাবে মানুষকে সিঁড়ির নিচে আশ্রয় নিতে হচ্ছে। কিছু আশ্রয়কেন্দ্র আগে কখনও ব্যবহার না করায় সেগুলো সংরক্ষণাগার হিসেবে ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে। 

সূত্রঃ আল জাজিরা

সম্পর্কিত নিউজ