অস্ট্রেলিয়ায় মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের ৬০০ স্কলারশিপ, বছরে আবাসন ভাতা ৩৮,৫০০ ডলার

অস্ট্রেলিয়ায় মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের ৬০০ স্কলারশিপ, বছরে আবাসন ভাতা ৩৮,৫০০ ডলার
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Sourav Debnath

অস্ট্রেলিয়ার বিখ্যাত মেলবোর্ন বিশ্ববিদ্যালয় বিশ্বের শিক্ষার্থীদের জন্য দিচ্ছে বিশাল সুযোগ। বিশ্ববিদ্যালয়টি ২০২৫ শিক্ষাবর্ষে Graduate Research Scholarships প্রোগ্রামে অন্তর্ভুক্ত করে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে ৬০০টি পূর্ণাঙ্গ স্কলারশিপ দিচ্ছে।

এই স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, বছরে ৩৮,৫০০ মার্কিন ডলার (প্রায় ৪৬ লাখ টাকা) আবাসন ভাতা এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩,০০০ ডলার স্থানান্তর অনুদান। এছাড়াও থাকছে স্বাস্থ্যবিমার সুবিধা।

আবেদনের যোগ্যতা:

আবেদনকারীকে অবশ্যই মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর বা পিএইচডি গবেষণা ডিগ্রির জন্য ভর্তির যোগ্য হতে হবে

একাডেমিক ফলাফল হতে হবে ভালো

ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে

বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন

বিশেষ সুবিধা হলো, যাঁরা গবেষণামূলক কোর্সে আবেদন করবেন, তাঁরা আলাদা করে স্কলারশিপের জন্য আবেদন না করলেও স্বয়ংক্রিয়ভাবে এই স্কলারশিপের বিবেচনায় আসবেন।

আবেদনের শেষ সময়: ৩১ অক্টোবর ২০২৫

বিস্তারিত জানতে ও আবেদন করতে ভিজিট করুন: https://scholarships.unimelb.edu.au/awards/graduate-research-scholarships

আপনি যদি উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়া যেতে আগ্রহী থাকেন, তাহলে এটি হতে পারে আপনার স্বপ্নপূরণের দারুণ সুযোগ।

সম্পর্কিত নিউজ