ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে আহত ৬৫ , হাসপাতাল ক্ষতিগ্রস্ত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে আহত ৬৫ , হাসপাতাল ক্ষতিগ্রস্ত
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Sourav Debnath

দক্ষিণ ইসরায়েলের বিয়ারশেভা শহরের একটি হাসপাতাল ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আঘাতপ্রাপ্ত হয়েছে। সোরোকা নামের ওই হাসপাতালটি রাতভর চলা হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

ইসরায়েলের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, বিভিন্ন স্থানে অন্তত ৬৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হামলার লক্ষ্য ছিল হাসপাতালের পাশেই অবস্থিত একটি সামরিক ঘাঁটি, হাসপাতালটি সরাসরি টার্গেট ছিল না।

এরইমধ্যে ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে বলে জানায় দেশটির সেনাবাহিনী। তারা দাবি করেছে, ইরানের আরাক হেভি ওয়াটার রিঅ্যাক্টর এবং নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় তারা হামলা চালিয়েছে। তবে এই স্থাপনাগুলো অনেকাংশেই অকার্যকর ছিল বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক সূত্র।

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মহলেও উত্তেজনা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে মন্তব্য করে বলেছেন, “আমি এটা করতে পারি, আবার নাও করতে পারি”, যখন তাকে জিজ্ঞেস করা হয় যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে থেকে ইরানে হামলা করবে কিনা।

এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করলে তার পরিণতি হবে ভয়াবহ এবং অপূরণীয় ক্ষতির কারণ হতে পারে।

বিশ্লেষকদের মতে, এই পাল্টাপাল্টি হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম পর্যবেক্ষণ

সম্পর্কিত নিউজ