নেটো সামিটে শান্তির বদলে যুদ্ধের বার্তা!

নেটো সামিটে শান্তির বদলে যুদ্ধের বার্তা!
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Sourav Debnath

ন্যাটো সামিট চলাকালীন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্য হেগ শহরে পৌঁছানোর পরপরই বিক্ষোভকারীরা ‘গাজা বিচ’ নামে একটি প্রতীকী স্থান দখল করে বিক্ষোভ প্রদর্শন করেন। কঠোর নিরাপত্তা এবং রোডব্লক থাকা সত্ত্বেও, অসংখ্য প্রতিবাদকারী সেখানে জড়ো হয়ে গাজায় চলমান গণহত্যার প্রতিবাদ জানান। তারা দুই মিনিট নীরবতা পালন করেন এবং বালুর উপর শুয়ে থেকে প্রতীকীভাবে নিহতদের স্মরণ করেন।

এক বিক্ষোভকারীরা বলেন, ‘ন্যাটোর মতো একটি প্রতিরক্ষা জোটের বৈঠক যখন শান্তির নামে ব্যয় বাড়ানোর পরিকল্পনা করে, তখন ফিলিস্তিনিদের জন্য কোনও শান্তি না থাকাটা প্রশ্নবিদ্ধ।’ ন্যাটো নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ তোলেন তারা। 

বিশেষ করে ন্যাটো মহাসচিব মার্কের বক্তব্য নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ বিক্ষোভকারীরা। বক্তব্যে মার্ক ট্রাম্প প্রশাসনের ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রশংসা করেন। এরপরেই বিক্ষোভকারীদের মধ্যে ক্ষোভ তীব্র ভাবে ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের মতে, এ ধরনের মন্তব্য সরাসরি আন্তর্জাতিক আইন ও ন্যাটোর নীতির পরিপন্থী। অন্য এক বিক্ষোভকারী বলেন, ‘ন্যাটো বলছে, একজনের উপর হামলা মানেই সবার উপর হামলা। তাহলে ফিলিস্তিনিদের উপর হামলা হলে কেন মৌনতার আশ্রয় নেয় ন্যাটো?

সম্পর্কিত নিউজ