নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হওয়ার পথে ফিলিস্তিনপন্থী মামদানি

নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হওয়ার পথে ফিলিস্তিনপন্থী মামদানি
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Sourav Debnath

নিউ ইয়র্ক রাজ্যের অখ্যাত এক আইনপ্রণেতা হিসেবে রাজনীতিতে পা রাখা জোহারান মামদানি এবার ডেমোক্রেটিক প্রাথমিক বাছাইয়ে বিজয়ী হয়ে রাজনৈতিক মহলে আলোড়ন তুলেছেন। মাত্র ৩৩ বছর বয়সী এই ডেমোক্রেটিক সোশালিস্ট প্রার্থী উচ্চ মূল্যস্ফীতি ও বসবাস উপযোগী পৃথিবী গড়ার স্লোগান নিয়ে সাধারণ মানুষের সমর্থনকে পুঁজি করে নিজেকে জনপ্রতিনিধি হিসেবে উপস্থাপন করেন। মুসলিম হিসেবে তার জয়কে বিশ্লেষকরা মার্কিন রাজনীতির প্রথাবিরোধী প্রতিফলন হিসেবে দেখছেন।

মামদানি স্পষ্টভাবে ফিলিস্তিনিদের অধিকার সমর্থন করেছেন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। এমনকি তিনি বলেছেন, “নিউ ইয়র্কের মেয়র হলে নেতানিয়াহুকে শহরে ঢুকতে দেওয়া হবে না, বরং গ্রেপ্তার করা হবে।” তার এমন বক্তব্য বিভিন্ন প্রভাবশালী ইহুদি সংগঠনের ক্ষোভের কারণ হয়েছে।

তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন নিউ ইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো। গভর্নর অ্যান্ড্রু বড় দাতাদের কাছ থেকে মোটা অঙ্কের অনুদান সংগ্রহ করলেও শেষ পর্যন্ত মামদানির জনপ্রিয়তাকে হার মানাতে পারেননি। কুওমোর মতে, “ডোনাল্ড ট্রাম্প মামদানিকে ছুরি দিয়ে মাখনের মতো কেটে ফেলবেন।” তবে অনেক সাধারণ ভোটার মনে করেন, মামদানি বাস্তব জীবনের সমস্যা নিয়ে কথা বলেন এবং তারা পরিবর্তন চান।

তবে এখনো জয়ের নিশ্চয়তা নেই মামদানির সামনে। নভেম্বরের সাধারণ নির্বাচনে তিনি লড়বেন। জয়ী হলে মামদানি হবেন নিউ ইয়র্ক শহরের প্রথম মুসলিম মেয়র। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার অবস্থান ইসরায়েল ইস্যুতে তাকে কঠিন প্রতিপক্ষের মুখে ফেলবে। তবুও তার জয় মার্কিন ডেমোক্রেটদের মধ্যে প্রগতিশীল নেতৃত্বের প্রতি আকাঙ্ক্ষারই প্রতিচ্ছবি।
 

সম্পর্কিত নিউজ