ইসরায়েলি সেনাদপ্তরে ফিলিস্তিনি গোষ্ঠীর যৌথ হামলা

ইসরায়েলি সেনাদপ্তরে ফিলিস্তিনি গোষ্ঠীর যৌথ হামলা
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Sourav Debnath

দক্ষিণ গাজা উপত্যকায় অবস্থিত ইসরায়েলি সামরিক কমান্ড ও সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালিয়েছে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের (পিআইজে) সামরিক শাখা কুদস ব্রিগেড। গত বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে এই হামলার ঘোষণা দেয় সশস্ত্র গোষ্ঠীটি, যা মেহের নিউজ এজেন্সি বরাতে জানা গেছে।

কুদস ব্রিগেড তাদের বিবৃতিতে জানিয়েছে, তারা দক্ষিণ গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক কমান্ড ও নিয়ন্ত্রণ সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং এটি সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

আরেকটি পৃথক বিবৃতিতে, আল-কুদস ব্রিগেড জোর দিয়ে বলেছে যে তারা পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের সামরিক শাখা ‘শহীদ আবু আলী মুস্তাফা ব্রিগেডস’-এর সঙ্গে একটি যৌথ অভিযান চালিয়েছে। এই অভিযানে দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসের উত্তরে ইসরায়েলি সামরিক বাহিনীর অবস্থানে মর্টার শেল নিক্ষেপ করা হয়েছে।

এছাড়াও, কুদস ব্রিগেড খান ইউনিসের কেন্দ্রস্থলে একটি ইসরায়েলি ট্যাংক ধ্বংস করার দাবি করেছে।
এই হামলার ঘটনাগুলো গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের তীব্রতা আরো বাড়িয়ে দেবে বলে ধারণা করা হচ্ছে।

সম্পর্কিত নিউজ