{{ news.section.title }}
ডিপসিক থেকে সাশ্রয়ী নতুন এআই মডেল আনলো চীনা স্টার্টআপ
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
একের পর এক স্মার্ট এবং তুলনামূলকভাবে সাশ্রয়ী এআই মডেল বাজারে আনছে চীনের এআই প্রতিষ্ঠানগুলো। এবার কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে সর্বশেষ সংযোজন হিসেবে জেড ডট এআই (পূর্ব নাম ঝিপু) স্টার্টআপ তাদের নতুন মডেল জেএলএম–৪.৫ উন্মোচন করেছে। কোম্পানি দাবি করছে, কার্যকারিতা ও খরচের দিক থেকে এটি জনপ্রিয় এআই মডেল ডিপসিককেও ছাড়িয়ে যেতে পারে।
গত সোমবার (২৮ জুলাই) জেড ডট এআই জানিয়েছে, তাদের নতুন মডেল জেএলএম–৪.৫ ব্যবহার করতে ডিপসিকের চেয়েও কম খরচ হবে। এই মডেলটি ‘এজেন্টিক এআই’ ভিত্তিতে তৈরি, অর্থাৎ এটি কোনো কাজ পেলে তা নিজেই ছোট ছোট ভাগে ভাগ করে নিয়ে আরও নির্ভুলভাবে কমান্ড সম্পন্ন করতে পারে।
জেড ডট এআইয়ের প্রধান নির্বাহী ঝাং পেং জানান, জেএলএম–৪.৫ মডেল ডিপসিকের মডেলের অর্ধেক আকারের। এটি চালাতে মাত্র ৮টি এনভিডিয়ার এইচ ২০ চিপ প্রয়োজন হয়।
উল্লেখ্য, এই এইচ ২০ চিপগুলো এনভিডিয়া বিশেষভাবে চীনের বাজারের জন্য তৈরি করেছে, যাতে যুক্তরাষ্ট্রের রপ্তানি নিষেধাজ্ঞা এড়ানো যায়। সম্প্রতি এনভিডিয়া জানিয়েছে, তিন মাস বন্ধ থাকার পর যুক্তরাষ্ট্রের অনুমতির ভিত্তিতে তারা আবারও চীনে এই চিপ বিক্রি শুরু করতে পারবে, তবে ঠিক কবে থেকে সরবরাহ শুরু হবে, তা এখনো পরিষ্কার নয়।
ঝাং আরো জানান, জেড ডট এআই বর্তমানে যে কম্পিউটিং শক্তি ব্যবহার করছে, তাতে নতুন করে চিপ কেনার প্রয়োজন নেই।
তবে মডেলটিতে কত খরচ হয়েছে, সেই তথ্য জানাননি ঝাং। পরে বিস্তারিত জানাবেন বলে আশ্বাস দিয়েছেন।
এদিকে, ২০১৯ সালে যাত্রা শুরু করা জেড ডট এআই বর্তমানে চীনের শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। পিচবুক-এর তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত ১.৫ বিলিয়ন ডলারের বেশি অর্থায়ন পেয়েছে, যার মধ্যে আলিবাবা, টেনসেন্ট, কোয়িমিয়ং ভেনচার পার্টনার্সের মতো বড় বিনিয়োগকারীরা রয়েছেন।
চমকপ্রদ তথ্য হলো, এই মডেলটি ওপেন সোর্স। ডেভেলপাররা এটি বিনা মূল্যে ডাউনলোড ও ব্যবহার করতে পারবেন।
উল্লেখ্য, গত কয়েক সপ্তাহে আরো কিছু চীনা কোম্পানি নতুন ওপেন সোর্স এআই মডেল ঘোষণা করেছে।
সাংহাইতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড এআই কনফারেন্সে টেনসেন্ট তাদের হুনইউয়ান ওয়ার্ল্ড–১.০ মডেল উন্মোচন করেছে, যা গেম নির্মাণের জন্য ত্রিমাত্রিক দৃশ্য তৈরি করতে পারে।
অন্যদিকে, আলিবাবা গত সপ্তাহে তাদের কিউওয়েন থ্রি-কোডার ঘোষণা করেছে, যা কোড লেখার কাজে ব্যবহৃত হবে।