মস্কো সফরে যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ

মস্কো সফরে যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Musa Tusar

চলতি সপ্তাহের শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ রাশিয়ার রাজধানী মস্কো সফরে যাচ্ছেন। শনিবার (২ জুলাই) রুশ বার্তা সংস্থা তাস এর বরাতে যুক্তরাষ্ট্রের স্থায়ী ন্যাটো প্রতিনিধি ম্যাট হুইটাকার এই তথ্য নিশ্চিত করেছেন বলে জানা গেছে।

এছাড়া এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হুইটাকার বলেন, "আমি জানি স্টিভ উইটকফ, যিনি প্রেসিডেন্ট ট্রাম্পের একজন বিশেষ দূত, তিনি এই সপ্তাহান্তে মস্কোতে থাকবেন। আমি আশা করি, তিনি কোনো গঠনমূলক অগ্রগতি আনতে পারবেন।"

তিনি আরো বলেন, "আমরা চাই উভয় পক্ষ একটি সমঝোতায় পৌঁছাক। উইটকফের রাশিয়া সফর থেকে ইতিবাচক কিছু আসবে বলে মনে করছি।"



এ বিষয়ে হোয়াইট হাউজ এর আগে জানিয়েছিল স্টিভ উইটকফ ১ আগস্ট ইসরায়েল ও গাজা সফরে যাবেন। পরবর্তীতে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইসরায়েল সফরের পর উইটকফ মস্কো যাবেন।
উইটকফ সম্প্রতি একাধিকবার রাশিয়া সফর করেছেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বৈঠক করেছেন।

সম্পর্কিত নিউজ