{{ news.section.title }}
আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস, কেন পালিত হয় এই দিবস?
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
আজ ১১ অক্টোবর, আন্তর্জাতিক কন্যাশিশু দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। প্রতি বছর জাতিসংঘ ঘোষিত এই দিনে কন্যাশিশুদের অধিকার, নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কিন্তু বিশ্বব্যপী কেন পালিত হয় এই দিবস?
এ বছর, ২০২৫ সালের আন্তর্জাতিক কন্যাশিশু দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, “দ্য গার্ল, আই অ্যাম, দ্য চেঞ্জ লিড: গার্লস অন দ্য ফ্রন্টলাইনস অব ক্রাইসিস”। প্রতিপাদ্যের মাধ্যমে বৈশ্বিক সংকটের মুখে কন্যাশিশুর নেতৃত্বের সক্ষমতা ও পরিবর্তনের অগ্রদূত হিসেবে তাদের ভূমিকার প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে সভা, সেমিনার, আলোচনা ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে কন্যাশিশুদের অধিকার ও সুরক্ষার বিষয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হচ্ছে। সরকারি-বেসরকারি সংস্থাগুলোও নানা কর্মসূচির মাধ্যমে কন্যাশিশুদের প্রতি সমাজের ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে কাজ করছে।