ইরানের যে কোনো হামলার কঠোর জবাব দেয়া হবে: নেতানিয়াহু

ইরানের যে কোনো হামলার কঠোর জবাব দেয়া হবে: নেতানিয়াহু
  • Author, আন্তর্জাতিক ডেস্ক
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Maksuda Siddique Maya

ইরান যদি ইসরায়েলের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেয়, তবে তার জবাব অত্যন্ত কঠোর হবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

গতকাল সোমবার (২২ ডিসেম্বর) সাইপ্রাসের প্রেসিডেন্ট ও গ্রিসের প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই সতর্কবার্তা দেন।

নেতানিয়াহু বলেন, সাম্প্রতিক সময়ে ইরানের একাধিক সামরিক মহড়া এবং ক্ষেপণাস্ত্র সংক্রান্ত তৎপরতা ইসরায়েল গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ইরানি গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, তেহরান, ইসফাহান ও মাশহাদ অঞ্চল থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। তবে এসব দাবির পক্ষে এখনো কোনো দৃশ্যমান প্রমাণ রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশ পায়নি।

ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের তথ্য অনুযায়ী, আগামী ২৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্র সফরে গিয়ে নেতানিয়াহু ইরান ইস্যুতে সম্ভাব্য সামরিক কৌশল নিয়ে আলোচনা করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর সঙ্গে। এ বৈঠকে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পর্কিত সর্বশেষ গোয়েন্দা তথ্যও উপস্থাপন করার কথা রয়েছে।

এদিকে, এর আগে ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান জেনারেল আইয়াল জামির যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্র্যাড কুপারের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি সতর্ক করে বলেন, ইরানের সাম্প্রতিক সামরিক মহড়াগুলো হঠাৎ আক্রমণের প্রস্তুতির আড়াল হিসেবেও ব্যবহৃত হতে পারে, যা আঞ্চলিক নিরাপত্তার জন্য উদ্বেগজনক।

সম্পর্কিত নিউজ