ওমানে মুখোমুখি ইরান–যুক্তরাষ্ট্র, শুক্রবার গুরুত্বপূর্ণ বৈঠক

ওমানে মুখোমুখি ইরান–যুক্তরাষ্ট্র, শুক্রবার গুরুত্বপূর্ণ বৈঠক
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

দীর্ঘ প্রতীক্ষার পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু ইস্যুতে সরাসরি আলোচনার ঘোষণা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। অনেক দিন ধরে দুই দেশের মধ্যে চলে রাজনৈতিক ধন্দএবার যেন লাঘব হতে যাচ্ছে।

বিশ্ব তাকিয়ে আছে ইরান- যুক্ত্রষ্ট্রের আলোচনার দিকে। এই আলোচনা ফলপ্রসু হলে মধ্যপ্রাচে শান্তি ফিরে আসবে বলে অনেকের বিশ্বাস।ইরান আমেরিকার ধন্দ আশির দশকের সময় থেকে। দুই দেশের প্রক্সি যুদ্ধ লেগে থাকে প্রায় সময়। এবার ট্রাম্প ইরানের পারমাণবিক নিরস্ত্রীকরণের জন্য চাপ সৃষ্টি করে আসছে।ট্রাম্প আরো বলে ইরান যদি পারমাণবিক নিরস্ত্রীকরণে রাজি না হয় আমরা ইরানের বিরুদ্ধে হস্তক্ষেপ করব। সব জল্পনা কল্পনা শেষ করে দুই দেশ এক টেবিলে বসতে যাচ্ছে । 


বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি জানান, আগামী শুক্রবার ওমানের রাজধানী মাসকাটে এই আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে।আরাঘচি তার পোস্টে উল্লেখ করেন, শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টায় মাসকাটে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সাথে পরমাণু বিষয়ে আলোচনা শুরু হবে। এই আলোচনার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করার জন্য তিনি ওমান সরকারকে বিশেষভাবে ধন্যবাদ জানান।


তবে ইরানের শীর্ষ এই কূটনীতিক তাঁর পোস্টে আলোচনার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিলেও বিস্তারিত কোনো এজেন্ডা প্রকাশ করেননি। তবে তিনি ওমানকে ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে অভিহিত করে তাদের আতিথেয়তা ও কূটনৈতিক উদ্যোগের প্রশংসা করেন।


সম্পর্কিত নিউজ