{{ news.section.title }}
পাকিস্তানে জুমার নামাজের সময় ভয়াবহ বিস্ফোরণ নিহত ৩১
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
পাকিস্তানের ইসলামাবাদে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জুমার নামাজের সময় একটি ইমামবাড়ায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তাৎক্ষণিকভাবে কমপক্ষে ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
আহত হয়েছেন বহু মানুষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।লিশের একজন মুখপাত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।প্রতিবেদন অনুসারে, ইসলামাবাদের তারালাই এলাকার একটি ইমামবাড়ায় বিস্ফোরণটি ঘটে। পুলিশ এবং উদ্ধারকারী এক হাজারেরও বেশি সদস্য ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে।
কদিন যাবৎ পাকিস্তানে বিচন্নতাবাদীদের সাথে সেনাবাহিনীদের গুলাগুলি চলছে। আজ নামাজের সময় এই বিস্ফোরণে খুবই নেক্কারজনক বলে সবাই মন্তব্য করছে। পাকিস্তানের রাজনৈতিক পরিবেশ দিনদিন অস্থির হচ্ছে। ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরি পুলিশের মুখপাত্র তকি জাওয়াদ বলেছেন, বিস্ফোরণের প্রকৃতি এখনও নির্ধারণ করা যায়নি। এটি আত্মঘাতী নাকি পুঁতে রাখা বোমা ছিল, ফরেনসিক দলগুলো তা নির্ধারণ করবে।
ইসলামাবাদের পলিক্লিনিক, পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) এবং সিডিএ হাসপাতালে এরইমধ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। পিআইএমএস-এর নির্বাহী পরিচালকের (ইডি) নির্দেশে হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে দ্য ডনকে নিশ্চিত করেছেন একজন মুখপাত্র।
সংশ্লিষ্ট মুখপাত্র আরও বলেন, প্রধান জরুরি বিভাগ, অর্থোপেডিক বিভাগ, বার্ন সেন্টার এবং নিউরোলজি বিভাগগুলো সক্রিয় করা হয়েছে। আহতদের পিআইএমএস অ্যান্ড পলিক্লিনিক হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।২০২৫ সালের ১১ নভেম্বর ইসলামাবাদের জি-১১ এলাকায় একটি জেলা ও দায়রা আদালত ভবনের বাইরে আত্মঘাতী বিস্ফোরণের তিন মাসেরও কম সময়ের মধ্যে আজকের ঘটনাটি ঘটল। ওই বিস্ফোরণে ১২ জন নিহত এবং ৩০ জনেরও বেশি আহত হন।