ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকে সমঝোতা কী হয়েছে ?

ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকে সমঝোতা কী হয়েছে ?
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

অনেক জল্পনা কল্পনা শেষে ইরান আমেরিকা অবশেষে ওমানের রাজধানী মাস্কাটে এক টেবিলে আলোচনায় বসেন। দীর্দিন যাবৎ দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে ছিলো। বিশ্ব নতুন করে আর কোন যুদ্ধ দেখতে চাই না।

ট্রাম্পের দাবী ইরান পারমাণবিক কর্মসুচী বন্ধ করলেই আর সমাধান আছে নতুবা আমেরিকা ইরানের বিরোদ্ধে হস্তক্ষেপ করবে। সবাই ভেবে ছিলো আলোচনায় শান্তি আসবে কিন্তু টা হয়নি। ট্রাম্প বলল দারুন আলোচনা হয়েছে অপর দিকে ইরান বলল তারা তাদের কর্মসুচী বন্ধ করবে না । ইরানের সঙ্গে চমৎকার আলোচনা হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 শুক্রবার ওমানের রাজধানী মাস্কাটে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা পরোক্ষ সংলাপে বসেন। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।গত কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যে ব্যাপক সামরিক শক্তি জড়ো করেছে মার্কিনিরা। এরমধ্যেই আলোচনা হয়েছে। এ আলোচনার লক্ষ্য ছিল উত্তেজনা বৃদ্ধি আটকানো।

ভালো আলোচনা হয়েছে জানিয়ে ট্রাম্প তার সরকারি বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, “ইরান নিয়ে আমাদের খুব ভালো আলোচনা হয়েছে। দেখে মনে হচ্ছে ইরান চুক্তি করতে মরিয়া। আমরা আগামী সপ্তাহে আবারও বৈঠকে বসতে যাচ্ছি।”এক দিকে আলোচনা অন্যদিকে ইরানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা:

ওমানে আলোচনা চলার মধ্যেই দেশটিকে নিয়ে একটি নির্বাহী আদেশ জারি করেছেন ডোনাল্ড ট্রাম্প। এরমাধ্যমে তেহরানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন তিনি। ট্রাম্প এই আদেশে বলেছেন, যেসব দেশ ইরান থেকে পণ্য কিনবে সেসব দেশের পণ্যে যুক্তরাষ্ট্র সেকেন্ডারি শুল্ক আরোপ করবে।এদিকে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল ইরানি ও মার্কিন প্রতিনিধি দলের মধ্যে মূলত পরমাণু ইস্যু নিয়ে কথা হয়েছে। এতে ইরানের ব্যালিস্টিক মিসাইল ইস্যু উত্থাপনই করা হয়নি। 

ইরান বৈঠকে জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী তাদের নিজস্ব ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করবে না। এর বদলে অন্য কিছু বিবেচনা করলে সেখানে তারা ছাড় দিতে পারে।  এখন সময় বলে দিবে দুই দেশে সমপর্ক কোথায় গিয়ে আটকায়। 
 


সম্পর্কিত নিউজ