যুক্তরাষ্ট্রের সামরিক চাপকে ভয় করে না ইরান

যুক্তরাষ্ট্রের সামরিক চাপকে ভয় করে না ইরান
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি বা চাপকে ইরান কোনো গুরুত্ব দিচ্ছে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি স্পষ্ট করে বলেছেন, যুদ্ধের চাপ সৃষ্টি করা হলেও ইরান কখনোই ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার থেকে সরে আসবে না।

তেহরানেআয়োজিত এক ফোরামে বক্তব্যরাখতে গিয়ে আরাঘচি বলেন, শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি পরিচালনা ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণেরঅধিকার ধরে রাখতে ইরানকেদীর্ঘদিন ধরে বড় ধরনেরমূল্য দিতে হয়েছে। এইঅধিকার কোনোভাবেই ত্যাগ করা হবে না।

তিনিবলেন, ইরানের সিদ্ধান্ত ও নীতিনির্ধারণের ওপরঅন্য কোনো রাষ্ট্রের হস্তক্ষেপকরার অধিকার নেই। আমাদের ওপরযুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও তাআমাদের অবস্থান বদলাতে পারবে না। ওমানে মার্কিনরাষ্ট্রদূত স্টিভ উইটকফের সঙ্গে পরোক্ষ সাক্ষাতের কয়েক দিনের মধ্যেইএমন কঠোর বার্তা দিলেনইরানের পররাষ্ট্রমন্ত্রী।

রোববারদেওয়া এক বিবৃতিতে আরাঘচিআরও জানান, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর উপস্থিতি ইরানকে ভীত করে না।এই অঞ্চলে মার্কিন সামরিক মোতায়েনকে তারা হুমকি হিসেবেদেখছে না বলেও মন্তব্যকরেন তিনি।

এর আগে শনিবার দোহায়আল-জাজিরা ফোরামের ১৭তম অধিবেশনের ফাঁকেদেওয়া এক সাক্ষাৎকারে ইরানেরপররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আলোচনাহবে না। এটি সম্পূর্ণপ্রতিরক্ষামূলক উদ্যোগ এবং আলোচনার বাইরেথাকবে বলে তিনি জানান।

আরাঘচিবলেন, ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রেরমধ্যে যে পরোক্ষ আলোচনাহয়েছে, তার সূচনা ইতিবাচকহলেও পারস্পরিক বিশ্বাস তৈরিতে এখনও দীর্ঘ পথঅতিক্রম করতে হবে। তিনিস্পষ্ট করেন, এই আলোচনা সরাসরিনয় এবং কেবল পারমাণবিকইস্যুর মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।


সম্পর্কিত নিউজ