ভারতে দিল্লির স্কুল ও সংসদ ভবনে বিস্ফোরণের হুমকি

ভারতে দিল্লির স্কুল ও সংসদ ভবনে বিস্ফোরণের হুমকি
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

সকাল থেকে দিল্লির একের পর স্কুলে বোমা রয়েছে বলে হুমকি দেওয়া হচ্ছে। এমনকি সংসদ ভবনেও বিস্ফোরণের হুমকি দেওয়া হচ্ছে। ফলে শিক্ষার্থী, অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

আজ সোমবার (৯ জানুয়ারি) ই-মেইল ও ফোনকলের মাধ্যমে এসব হুমকি দেওয়া হচ্ছে। হুমকি বার্তায় বলা হয়েছে আজ দুপুর ১টা ১১ মিনিটে স্কুলগুলোতে বিস্ফোরণ হবে। ইমেইলে আরও উল্লেখ করা হয় যে, ১৩ ফেব্রুয়ারি একই সময়ে (দুপুর ১টা ১১ মিনিট) হিন্দুস্তানি পার্লামেন্ট-এ বিস্ফোরণ হবে।
হুমকি ইমেইলে কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদী জঙ্গি নেতা আফজল গুরুর প্রসঙ্গও উল্লেখ ছিলো।

দিল্লি পুলিশ জানায়, সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে স্কুলের ইমেইলে এসকল হুমকি বার্তা পাঠানো হয়। জানা মাত্রই তাৎক্ষণিকভাবে এমার্জেন্সি প্রটোকল চালু করে পুলিশ।
সকালেই পুলিশ, অগ্নি নির্বাপক কর্মকর্তা, বোমা নিষ্ক্রিয়কারী দল স্কুলগুলোতে তল্লাশি চালায়। তবে সেখানে বোমা জাতীয় কিছু এখন পর্যন্ত পাওয়া যায়নি।

গণমাধ্যমকে পুলিশ জানায়, ই-মেইলে বিশেষভাবে লেখা রয়েছে যে, “দিল্লি খলিস্তান হয়ে যাবে।“ ইমেইল প্রেরকের ঠিকানায় লেখা আছে ‘খলিস্তান ন্যাশনাল আর্মি’।

এ ঘটনায় স্কুল তল্লাশির পর সতর্কতার জন্য কয়েকটি স্কুল থেকে শিক্ষার্থী ও স্টাফদের সরিয়ে নেওয়া হয়েছে। কিছু স্কুলে ক্লাস বাতিল করা হয়েছে।


সম্পর্কিত নিউজ