ভারত মাতাকে বিক্রি করে দিয়েছে মোদী সরকারঃ রাহুল গান্ধী

ভারত মাতাকে বিক্রি করে দিয়েছে মোদী সরকারঃ রাহুল গান্ধী
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সম্প্রতি ভারত-যুক্তরাষ্ট্র স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তিকে ‘একতরফা’ আখ্যা দিয়ে অভিযোগ করেন যে এই চুক্তির মাধ্যমে সরকার ‘ভারত মাতাকে বিক্রি’ করে দিয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে কেন্দ্রীয় মোদী সরকারের বেপারে এই সমালোচনা করেন।
তিনি বলেন যে, এই চুক্তিকে ভারতের স্বার্থে একটি ‘পাইকারি আত্মসমর্পণ’ চুক্তি যার ফলে দেশের জ্বালানি নিরাপত্তা আমেরিকার হাতে তুলে দেওয়া হয়েছে এবং কৃষকদের স্বার্থ মারাত্মকভাবে ক্ষুণ্ণ করা হয়েছে।

রাহুল গান্ধী প্রশ্ন তোলেন ‘ভারত মাতাকে বিক্রি করতে সরকারের লজ্জা করছে না কেন?’
এসময় তিনি অভিযোগ করেন, এই চুক্তির ফলে ভারত কার কাছ থেকে তেল কিনবে তা এখন আমেরিকা নির্ধারণ করবে।
তিনি আশাংকা করে বলেন যে যুক্তরাষ্ট্রের কৃষি পণ্যে ভারতীয় বাজার ছেয়ে যাবে, যা দেশীয় কৃষকদের জন্য এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করবে।
তিনি দাবী করেন, এই চুক্তির ফলে ভারতীয় বস্ত্রশিল্প ধ্বংস হয়ে গেছে।

বক্তব্যে রাহুল গান্ধী জোর দিয়ে বলেন, ‘ইন্ডিয়া জোটের সরকার ক্ষমতায় থাকলে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সাথে সমমর্যাদার ভিত্তিতে কথা বলত এবং ভারতকে একটি সমান অংশীদার হিসেবে বিবেচনা করার দাবি জানাত।‘ 
তিনি মোদী সরকারের কাছে অত্যন্ত গুরুত্বের সাথে সংকটময় এই সময়ে দেশের মানুষ, তথ্য সুরক্ষা, খাদ্য সরবরাহ এবং জ্বালানি ব্যবস্থাকে রক্ষা করার আহ্বান জানান।


সম্পর্কিত নিউজ