১১৪ টি রাফাল যুদ্ধবিমান কেনার অনুমোদন পাশ করেছে ভারত

১১৪ টি রাফাল যুদ্ধবিমান কেনার অনুমোদন পাশ করেছে ভারত
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

বিশ্ব নন্দিত ফ্রান্সের এয়ারক্রাফট নির্মাণ প্রতিষ্ঠান দাসো এভিয়েশনের কাছ থেকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার অনুমোদন পাশ করেছে ভারত। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাফাল ক্রয়ের প্রাথমিক এই প্রস্তাব অনুমোদন করেছে ভারতের ‘ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল’।

এতে প্রায় ৩ লাখ ৬০ হাজার কোটি রুপি (৩ হাজার ৯৭০ কোটি ইউএস ডলার) খরচ করতে যাচ্ছে ভারত। এই প্রস্তাবে তিন সশস্ত্র বাহিনীর জন্যই একাধিক সামরিক সরঞ্জাম কেনার পরিকল্পনা নিয়েছে দেশটি।

ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে জানা যায়, ১১৪ টি রাফালের মধ্যে ১৮টি সরাসরি ফ্রান্সের প্রতিষ্ঠান দাসো এভিয়েশনের কাছ থেকে আসবে। বাকি ৯৬টি ভারতেই তৈরি হবে।
এই প্রস্তাবনায় নৌবাহিনীর জন্য বোয়িং পি৮আই পোসেইডন নজরদারি বিমান ও স্থলবাহিনীর জন্য অ্যান্টি-ট্যাংক মাইনও রেখেছে ভারত। এছাড়া রয়েছে সোভিয়েত আমলের টি-৭২ ট্যাংক ও বিএমপি-২ সাজোয়া যানগুলোর আধুনিকায়ন করা।

২০২৪ সালের একটি সংসদীয় প্রতিবেদনে জানা যায়, ভারত বিমানবাহিনীর জন্য কমপক্ষে ৪২টি স্কোয়াড্রন প্রয়োজন হলেও তাদের হাতে রয়েছে ২৯টি। 
এর মধে গত সেপ্টেম্বরে মিগ-২১ যুদ্ধবিমানের দুটি স্কোয়াড্রন অবসরে পাঠায় দেশটি। শীঘ্রই আরও কিছু বিমান অবসরে যাবে।
এছাড়া ২০২৫ সালে পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময় ভারতের অন্তত একটি রাফাল ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যায়।

উল্লেখ্য গত এপ্রিলে নৌবাহিনীর জন্য ২৬টি রাফাল-মেরিন যুদ্ধবিমান কেনার অনুমোদন দেয় ভারত।
দাসো এভিয়েশন জানিয়েছে ফ্রান্সের বাইরে প্রথম দেশ হতে যাচ্ছে ভারত যারা বিমানের এই বিশেষ সংস্করণটি ব্যবহার করবে।

উল্লেখ্য, আগামী ১৭-১৯ ফেব্রুয়ারি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ভারত সফরে থাকবেন। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বিষয়ে বৈঠক করবেন তিনি।

ফরাসি প্রেসিডেন্টের ভ্রমণ শিডিউল বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘ইন্ডিয়া–ফ্রান্স ইয়ার অব ইনোভেশন’ উদ্বোধন করবেন এই দুই নেটা। এরপর নয়াদিল্লিতে এআই ইমপ্যাক্ট সামিটে অংশ নেবেন তারা।


সম্পর্কিত নিউজ