লেবাননে ইসরাইলের হামলাঃ হিজবুল্লাহ কমান্ডারসহ নিহত ১২

লেবাননে ইসরাইলের হামলাঃ হিজবুল্লাহ কমান্ডারসহ নিহত ১২
ছবির ক্যাপশান, লেবাননে ইসরাইলের হামলাঃ হিজবুল্লাহ কমান্ডারসহ নিহত ১২
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Showanur Rahman

লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চল বেকা উপত্যকায় ইসরাইলের ড্রোন ও বিমান হামলায় দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একজন কমান্ডারসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন।

গতকাল শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বালবেক এলাকায় এই হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী। তারা দাবী করে হিজবুল্লাহর বিভিন্ন অবস্থান লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

লেবাননের সরকারি সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে সংবাদ সংস্থা আল-জাজিরা।
প্রতিবেদন অনুযায়ী, বেকা’য় বিমান হামলায় তাৎক্ষণিক ছয়জন নিহত ও ২৫ জনের বেশি আহত হয়। হালনাগাদকালে নিহতের সংখ্যা বেড়ে ১০ এর বেশি উল্লেখ করা হয় এসময় আহতের সংখ্যা বাড়তে থাকে। অন্তত ৩০ জন আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

বেকা’র রিয়াক শহরের একটি ভবনে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সংবাদ মাধ্যম এনএনএ জানায়, ধ্বংসস্তূপে এখনো জীবিতদের খোঁজে উদ্ধার অভিযান চলছে।
ইসরাইলি বাহিনী দাবি করে তারা বালবেক এলাকায় হিজবুল্লাহর ‘কমান্ড সেন্টার’ লক্ষ্য করে নির্ভুল হামলা চালিয়েছে।
সংবাদ সংস্থা এএফপি হিজবুল্লাহর একটি সূত্রের বরাতে জানায়, নিহতদের মধ্যে হিজবুল্লাহর একজন সামরিক নেতা রয়েছেন।

এদিকে শুক্রবারেই দক্ষিণ লেবাননের সাইদন শহরের উপকণ্ঠে  অবস্থিত আইন আল-হিলওয়ে শরণার্থী শিবিরেও হামলা করা হয়। সেখানে অন্তত দু জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
শরণার্থী শিবিরের হিত্তিন এলাকায় ইসরাইলিরা এই ড্রোন হামলা চালায়।

ইসরাইলি বাহিনী তাদের বিবৃতিতে দাবি করেছে যে তারা ‘বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন’ করার জবাবে শিবিরের এই হামাস কমান্ড সেন্টারে আঘাত হেনেছে।
এই হামলার নিন্দা জানিয়ে হামাস বলেছে, এতে বেসামরিক লোকজন হতাহত হয়েছেন।

লেবানন সংবাদমাধ্যম এনএনএ জানায়, শরণার্থী শিবিরে হামলায় একটি ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনটি আগে শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা যৌথ ফিলিস্তিনি বাহিনী ব্যবহার করলেও সেখানে বর্তমানে খাদ্য সহায়তা বিতরণে রান্নাঘর পরিচালনার জন্য একজন ব্যক্তি ছিলেন।

লেবাননে ইসরায়েলি এই হামলা ইসরায়েল-লেবানন সীমান্তে নতুন করে অস্থিরতা ও সংঘাতের আশঙ্কা তৈরি করছে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা।


সম্পর্কিত নিউজ