আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীতে গাজায় সেনা পাঠাচ্ছে ৫ দেশ

আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীতে গাজায় সেনা পাঠাচ্ছে ৫ দেশ
ছবির ক্যাপশান, আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীতে গাজায় সেনা পাঠাচ্ছে ৫ দেশ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Showanur Rahman

গাজায় শান্তি বজায় রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত বোর্ড অব পিস এর আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীতে (আইএসএফ) সেনা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে পাঁচটি দেশ। বৃহস্পতিবার তথাকথিত শান্তি পরিষদের প্রথম বৈঠকে বাহিনীর কমান্ডার মেজর জেনারেল জ্যাসপার জেফারস এ তথ্য জানিয়েছেন।

জেফারস বলেন, “প্রথম পাঁচটি দেশ হিসেবে ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো এবং আলবেনিয়া এই আন্তর্জাতিক বাহিনীতে (আইএসএফ) সেনা পাঠাতে সম্মত হয়েছে। তাছাড়া, মিশর ও জর্ডান পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।“

আন্তর্জাতিক এই বাহিনী দক্ষিণ গাজার রাফাহ অঞ্চল থেকে মোতায়েন করা শুরু হবে বলে জেফারস জানান। তিনি জানান সেখানে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে তাদের কার্যক্রম শুরু হবে এবং পরবর্তীতে ধাপে ধাপে পুরো গাজার বিভিন্ন সেক্টরে তা সম্প্রসারণ করা হবে।
তিনি আরও জানান, দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে এই বাহিনীতে মোট ২০ হাজার আন্তর্জাতিক সেনা অন্তর্ভুক্ত করা হবে। এছাড়াও গাজার আইন-শৃঙ্খলা রক্ষায় ১২ হাজার স্থানীয় পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হবে।

উল্লেখ্য এবছর জানুয়ারিতে তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিকবিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকারকে বলেন, ট্রাম্পের এই বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ আগ্রহী।
তার এই বক্তব্যের পরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তীব্র নিন্দা জানিয়ে সমাবেশ করেন।


সম্পর্কিত নিউজ