সাত সকালে ফুটপাতে আছড়ে পড়ল সামরিক বিমান,নিহত ১৫

সাত সকালে ফুটপাতে আছড়ে পড়ল সামরিক বিমান,নিহত ১৫

বলিভিয়ার রাজধানী লাপাজের নিকটবর্তী শহর এলআলতো এর একটি ব্যস্ত সড়কে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এতে ১৫ জন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন।বলিভিয়ান বিমানবাহিনীর একটি হারকিউলিস বিমান দেশের অভ্যন্তরে নতুন ব্যাংকনোট পরিবহন করছিল বলে মিডিয়া সংস্থা ইউনিটেল জানিয়েছে। তারা বলিভিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের মতে, বিমানটি সান্টাক্রুজ শহর থেকে উড্ডয়ন করেছিল এবং অবতরণের পর রানওয়ে থেকে ছিটকে পাশের সড়কে গিয়ে একটি মাঠে থামে, তখনই দুর্ঘটনাটি ঘটে।বিমানটি উড্ডয়নের সময় নাকি অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয়েছে তা এখনো স্পষ্ট নয়।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে দুর্ঘটনার পর মাটিতে ছড়িয়ে থাকা টাকা কুড়াতে মানুষের ভিড় জমে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় কর্তৃপক্ষ পানি ছিটিয়ে মানুষকে সরে যেতে বাধ্য করার চেষ্টা করছিল।


সম্পর্কিত নিউজ