{{ news.section.title }}
ইরানকে শান্তি চুক্তিতে যে ১৫ প্রস্তাব দিলো আমেরিকা, তেহরানের নাকচ
চলমান মার্কিন-ইসরায়েল ও ইরানের যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্র একটি ১৫ দফা প্রস্তাব তৈরি করেছে। নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, দুই বেনামি কর্মকর্তা জানিয়েছেন এই প্রস্তাব পাকিস্তান সরকারের মাধ্যমে ইরানকে পাঠানো হয়েছে। মূলত ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা ও হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার শর্তই এই পরিকল্পনার কেন্দ্রে রয়েছে।
শান্তি চুক্তির জন্য যেসকল প্রস্তাব রেখেছে আমেরিকা:
১. ইরানের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার।
২. বেসামরিক পারমাণবিক প্রকল্প (বিদ্যুৎ উৎপাদন) উন্নয়ন ও অগ্রগতিতে যুক্তরাষ্ট্রের সহায়তা।
৩. পুনরায় নিষেধাজ্ঞা আরোপের হুমকি প্রত্যাহার।
৪. নির্ধারিত একটি কাঠামোর অধীনে ইরানের পারমাণবিক কর্মসূচি স্থগিত রাখা।
৫. সমৃদ্ধ ইউরেনিয়াম বজায় থাকবে, তবে তদারকি ও নির্ধারিত সীমার মধ্যে।
৬. ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরবর্তী পর্যায়ে বিবেচনা করা হবে, যেখানে সংখ্যা ও পাল্লার ওপর সীমা নির্ধারণ করা হবে।
৭. পারমাণবিক কর্মসূচির ব্যবহার কেবল বেসামরিক ও প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে সীমাবদ্ধ থাকবে।
৮. বিদ্যমান পারমাণবিক সক্ষমতার উন্নয়ন বন্ধ করা হবে।
৯. ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতার আর কোনো সম্প্রসারণ করা হবে না।
১০. ইরানের ভূখণ্ডে অস্ত্র-মানের পারমাণবিক উপাদান উৎপাদন নিষিদ্ধ থাকবে।
১১. নির্ধারিত সময়সীমার মধ্যে সব সমৃদ্ধ উপাদান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA)-এর কাছে হস্তান্তর করা হবে।
১২. নাটানজ, ইসফাহান ও ফোরদো স্থাপনাগুলো ব্যবহার থেকে সরিয়ে নেওয়া (ধ্বংস করা) হবে।
১৩. আন্তর্জাতিক তদারকি ও যাচাই-বাছাই ব্যবস্থার প্রয়োগ নিশ্চিত করা হবে।
১৪. প্রতিপালনের ভিত্তিতে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
১৫. পক্ষগুলোর মধ্যে অতিরিক্ত আঞ্চলিক ও নিরাপত্তা বিষয়ক সমঝোতা করা হবে।