নিখোঁজ সেই পাইলটকে বোমা মেরে হত্যার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র!

নিখোঁজ সেই পাইলটকে বোমা মেরে হত্যার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র!
ছবির ক্যাপশান, নিখোঁজ সেই পাইলটকে বোমা মেরে হত্যার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র!

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের এক নিখোঁজ পাইলটকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ দাবি করেছে, নিখোঁজ ওই পাইলটকে উদ্ধারে ব্যর্থ হয়ে সম্ভাব্য অবস্থান লক্ষ্য করে বোমাবর্ষণ চালাচ্ছে যুক্তরাষ্ট্র।

রোববার (৫ এপ্রিল) প্রকাশিত প্রতিবেদনে সামরিক সূত্রের বরাত দিয়ে তাসনিম জানায়, গত শুক্রবার (৩ এপ্রিল) ইরানে ভূপাতিত হওয়া মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে খুঁজে বের করতে অভিযান চালানো হচ্ছে। তবে তাকে উদ্ধার করতে না পেরে যুক্তরাষ্ট্র এখন সন্দেহভাজন এলাকাগুলোতে হামলা চালাচ্ছে বলে দাবি করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, শনিবার রাতে ইরানের কোহগিলুয়েহ ও বোয়ের আহমদ প্রদেশের কোহগিলুয়েহ শহরের কিছু এলাকায় মার্কিন যুদ্ধবিমান থেকে বোমা হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্রের উদ্ধারকারী বাহিনীর ধারণা, নিখোঁজ পাইলট ওই এলাকায় অবস্থান করছেন।

এর আগে শুক্রবার ইরান দাবি করে, তারা যুক্তরাষ্ট্রের দুটি অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, দক্ষিণাঞ্চলের আকাশে একটি এফ-১৫ যুদ্ধবিমান গুলি করে নামানো হয়। পরে ওই বিমানের ক্রুদের উদ্ধারে আসা আরেকটি এ-১০ যুদ্ধবিমানও ভূপাতিত করা হয়েছে।

অন্যদিকে, হোয়াইট হাউসের কর্মকর্তারা মার্কিন গণমাধ্যমকে জানিয়েছেন, ভূপাতিত বিমানের ক্রুদের উদ্ধারে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। সিবিএস নিউজের তথ্য অনুযায়ী, এফ-১৫ যুদ্ধবিমানটিতে থাকা দুই ক্রুর একজনকে ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে, অপরজন এখনো নিখোঁজ রয়েছেন।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এই উদ্ধার অভিযান এখন অত্যন্ত স্পর্শকাতর পর্যায়ে পৌঁছেছে। সময় যত গড়াচ্ছে, নিখোঁজ পাইলটের নিরাপত্তা ঝুঁকি তত বাড়ছে এবং সামরিক উত্তেজনাও নতুন মাত্রা পাচ্ছে।


সম্পর্কিত নিউজ