যুক্তরাষ্ট্র-ইসরায়েল শোচনীয় পরাজয় বরণ করেছে - রাশিয়া

যুক্তরাষ্ট্র-ইসরায়েল শোচনীয় পরাজয় বরণ করেছে -  রাশিয়া
ছবির ক্যাপশান, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা | ছবিঃ এএফপি

ইরানের ওপর চালানো সামরিক হামলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল “শোচনীয় পরাজয়ের” মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। তিনি এ হামলাকে একতরফা ও উসকানিবিহীন আগ্রাসন হিসেবেও আখ্যায়িত করেন।

বুধবার (৮ এপ্রিল) স্পুটনিক রেডিও-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, শুরু থেকেই রাশিয়া এই পদক্ষেপের বিরোধিতা করে আসছে এবং দ্রুত উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে।

তিনি আরও বলেন, “আমরা প্রথম বিবৃতিতেই বলেছিলাম, এই আগ্রাসন অবিলম্বে বন্ধ করা প্রয়োজন। এই পরিস্থিতির কোনো সামরিক সমাধান নেই।”

রাশিয়ার দাবি অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করে। তবে এ ঘটনার বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে একমত প্রতিক্রিয়া দেখা যায়নি; বিভিন্ন দেশ ভিন্ন ভিন্ন অবস্থান নিয়েছে।

মস্কো বরাবরই এই ধরনের সংকটের কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্বারোপ করে আসছে। জাখারোভা বলেন, সংঘাত বাড়ানোর পরিবর্তে সংলাপই স্থায়ী সমাধানের পথ হতে পারে।


সম্পর্কিত নিউজ