{{ news.section.title }}
পাকিস্তানের রাজধানীতে দুই দিনের ছুটি ঘোষণা, নেপথ্যে কী?
যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনাকে কেন্দ্র করে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ-এ দুই দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়ে শুক্রবার পর্যন্ত এই ছুটি কার্যকর থাকবে।
বুধবার রাতে ইসলামাবাদ জেলা প্রশাসনের জারি করা এক প্রজ্ঞাপনে ছুটির সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, উচ্চপর্যায়ের কূটনৈতিক বৈঠককে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতেই এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ইসলামাবাদে। ইতোমধ্যে বৈঠকটি ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে।
হোয়াইট হাউজ জানিয়েছে, সপ্তাহান্তে অনুষ্ঠিতব্য এই বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
ছুটির সময়েও জরুরি সেবাগুলো স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে প্রশাসন। পুলিশ, হাসপাতাল, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম চালু রাখবে।