চলমান আলোচনার মধ্যেই ইরানে রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

চলমান আলোচনার মধ্যেই ইরানে রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Md Ibrahim Sakib

চলমান কূটনৈতিক আলোচনার মধ্যেই ইরানের উপর চাপ বাড়াতে নতুন করে একটি বিমানবাহী রণতরী পাঠাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সংবাদ সংস্থা বার্তা অ্যাক্সিওস কে এই স্ট্রাইক গ্রুপ মোতায়েনের বিষয়টি জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, ‘আমাদের একটি বিশাল নৌবহর সেখানে যাচ্ছে এবং আরেকটিও যেতে পারে।‘
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা নিশ্চিত করে বলেন, ‘দ্বিতীয় একটি স্ট্রাইক গ্রুপ পাঠানো নিয়ে অভ্যন্তরীণ আলোচনা চলছে। এটি বর্তমানে ওই অঞ্চলে অবস্থানরত ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সঙ্গে যুক্ত হতে পারে।‘

আগামী সপ্তাহে ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠক নিয়ে তিনি বলেন, ‘হয় আমরা একটি চুক্তি করব অথবা আমাদের গতবারের মতো খুব কঠোর কিছু করতে হবে।‘
ট্রাম্প ইঙ্গিত দেন যে শক্তি প্রয়োগের বেপারে তার ইচ্ছা কূটনৈতিক পরিস্থিতি বদলে দিয়েছে। তিনি বলেন, ‘গতবার তারা বিশ্বাস করেনি যে আমি এটা করব।‘
এসময় তিনি আরও বলেন, ইরানের নেতৃত্ব এর আগে তাদের সামর্থ্যের অতিরিক্ত চাল চেলেছিল।

ট্রাম্প আরও বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচিকে অন্তর্ভুক্ত করে একটি সমঝোতায় পৌঁছানো খুবই সহজ।
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ক্ষমতা হ্রাস করার বিষয়ে আশাবাদী ট্রাম্প বলেন, ‘আমরা ইরানের সঙ্গে একটি দুর্দান্ত চুক্তি করতে পারি।‘


সম্পর্কিত নিউজ