{{ news.section.title }}
ট্রাম্পের পাল্টা শুল্ক অবৈধ ঘোষণা
বাংলাদেশসহ বিভিন্ন দেশের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প কর্তৃক আরোপিত পাল্টা শুল্ককে অবৈধ ঘোষণা করেছে দেশটির সর্বোচ্চ আদালত। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এই আদেশ দেয়।
আদালত জানায়, যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ইমারজেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্ট (আইইইপিএ) প্রয়োগ করে বিভিন্ন দেশে এই শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প তবে এই আইন প্রেসিডেন্টকে শুল্ক আরোপের ক্ষমতা দেয় না।
আদালতের ৯ জন বিচারপতির মধ্যে ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপকে অবৈধ ঘোষণার পক্ষে ৬ জন বিচারপতি মত দিয়েছেন। আর তিন জন বিচারপতি ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের প্রক্রিয়া সমর্থন করেছেন।
সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে আদালত ২০২৫ সালের ২ এপ্রিল থেকে বিভিন্ন দেশের পণ্যের ওপর ট্রাম্পের আরোপিত পাল্টা শুল্ক অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন।
এদিকে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ে ব্যাপক অসন্তোষ প্রকাশ করে ডোনাল্ড ট্রাম্প। তিনি শীঘ্রই উক্ত দেশসমূহের পণ্যের ওপর অন্য আইন প্রয়োগ করে নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপ করবেন বলে ঘোষণা দিয়েছেন।