ইরানের রেজিম চেঞ্জে কত খরচ হলো, বললেন মামদানি

ইরানের রেজিম চেঞ্জে কত খরচ হলো, বললেন মামদানি
ছবির ক্যাপশান, নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি | ছবি: এএফপি
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Showanur Rahman

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধ এবং তার বিশাল ব্যয় নিয়ে সমালোচনা করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বুধবার (১ এপ্রিল) এ তথ্য প্রকাশ করে।

তিনি বলেছেন, ইরানের 'রেজিম চেঞ্জ' টার্গেট করে যুদ্ধ শুরু করা নিরর্থক। রেজিম চেঞ্জের সিদ্ধান্ত নেবে ইরানের জনগণ। সেজন্য প্রতিটি দিক থেকেই এই যুদ্ধের বিরোধিতা করা উচিত। তার মতে, ওয়াশিংটনের এমন যুদ্ধনীতি অতীতে ভয়াবহ পরিণতি ডেকে এনেছে।

এক সাক্ষাৎকারে তিনি জানান, চলমান যুদ্ধের কারণে ইতোমধ্যে প্রায় ২৩ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। অথচ যুক্তরাষ্ট্রের মানুষ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হিমশিম খাচ্ছে। 

মামদানি বলেন, এই অর্থ যদি জনকল্যাণে ব্যয় করা হতো তাহলে তা স্বাস্থ্যসেবা, শিক্ষা কিংবা শিক্ষাঋণ মওকুফে বড় পরিবর্তন আনতে পারত। কিন্তু তা না করে যুদ্ধনীতির পেছনে বিপুল অর্থ ব্যয় করা হচ্ছে, যা সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের সুযোগ নষ্ট করছে।


সম্পর্কিত নিউজ