গাজায় শত শত ফিলিস্তিনি কবর ধ্বংস করে ইসরাইলি সেনাদের উল্লাস! বিশ্বজুড়ে ক্ষোভ

গাজায় শত শত ফিলিস্তিনি কবর ধ্বংস করে ইসরাইলি সেনাদের উল্লাস! বিশ্বজুড়ে ক্ষোভ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

গাজায় একাধিক কবরস্থান ধ্বংসের ঘটনা এবং ফিলিস্তিনিদের মৃতদেহের অবমাননার ঘটনায় আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দার ঝড় উঠেছে। মানবাধিকার সংস্থাগুলি জানাচ্ছে, ইসরাইলি সেনারা কবরস্থানের ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে এবং এমন কর্মকাণ্ডে তারা উল্লাস করছে।

সম্প্রতি উত্তর গাজার একটি কবরস্থান থেকে এক ইসরাইলি জিম্মির মরদেহ উদ্ধারকে বড় সাফল্য হিসেবে তুলে ধরেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এই অভিযানের দৃশ্য প্রকাশের পর সমালোচনার মাত্রা আরও বেড়েছে।

ইসরাইলি গণমাধ্যমে প্রচারিত ফুটেজে দেখা যায়, কবরস্থানের ভেতর দাঁড়িয়ে ইসরাইলি সেনারা গান গেয়ে উল্লাস করছে। পশ্চিমা কিছু সংবাদমাধ্যম এই ঘটনাকে ইসরাইলি সমাজের জন্য ‘জাতীয় নিরাময়ের মুহূর্ত’ হিসেবে প্রচার করলেও গাজার ফিলিস্তিনি পরিবারগুলোর কাছে এটি ভয়াবহ এক অভিজ্ঞতা হয়ে উঠেছে।

স্থানীয় সূত্র জানায়, মরদেহ উদ্ধারের ওই অভিযানের সময় কবরস্থানের আশপাশে চারজন ফিলিস্তিনি নিহত হন। পাশাপাশি বুলডোজার দিয়ে তছনছ করেছে। এর ফলে অসংখ্য পরিবারকে তাদের প্রিয়জনদের ছিন্নভিন্ন দেহাংশ নতুন করে খুঁজে বের করে পুনরায় দাফন করতে হচ্ছে।

মানবাধিকার পর্যবেক্ষকরা বলছেন, মৃত ব্যক্তিদের প্রতি এ ধরনের অমানবিক আচরণ আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং স্থানীয় জনগোষ্ঠীর আবেগের উপর গভীর প্রভাব ফেলছে। ফিলিস্তিনি সম্প্রদায় এই ঘটনার কঠোর নিন্দা জানিয়েছে এবং বিশ্ব সম্প্রদায়ের কাছে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে।

এদিকে, গত বছর গাজা থেকে ফেরত পাঠানো বহু ফিলিস্তিনি মরদেহ নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয় সূত্র জানায়, অনেক মরদেহে নির্যাতনের চিহ্ন ছিল এবং কিছু দেহ এতটাই বিকৃত অবস্থায় ফেরত আসে যে সেগুলো শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।


সম্পর্কিত নিউজ