অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনায় যুক্ত হতে চীনকে আহ্বান জার্মানির

অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনায় যুক্ত হতে চীনকে আহ্বান জার্মানির
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

বিশ্ব পরিস্থিতির কথা মাথায় রেখে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) চীনের প্রতি অস্ত্র নিয়ন্ত্রণ ও নিরস্ত্রীকরণ প্রক্রিয়ায় যুক্ত থাকার আহ্বান জানান সংশ্লিষ্ট নেতারা। রাশিয়া–মার্কিন পারমাণবিক চুক্তির মেয়াদ শেষ হওয়াকে ঘিরে বিশ্বজুড়ে নতুন করে অস্ত্র প্রতিযোগিতা শুরু হওয়ার আশঙ্কার কথাও উঠে আসে।

নিউ স্টার্ট চুক্তির মেয়াদ ৫ ফেব্রুয়ারি শেষ হয়েছে। বিশ্বের প্রধান পারমাণবিক শক্তিধর দেশগুলো আবার অস্ত্র প্রতিযোগিতায় জড়িয়ে পড়তে পারে - মন উদ্বেগ জানিয়েছেন নিরস্ত্রীকরণকর্মীরা। তারা আরও বলেন, এই পরিস্থিতিতে চীনও তার পারমাণবিক অস্ত্রভান্ডার বাড়াতে প্রভাবিত হতে পারে।


অস্ট্রেলিয়া সফরে ক্যানবেরায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডেফুল বলেন,

“অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ শেষ হওয়া আমাদের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এর ফলে বৈশ্বিক ভারসাম্য নষ্ট হতে পারে। এটি স্পষ্ট করে দেয় যে, ভবিষ্যতে নতুন চুক্তির পথে যেতে বিশ্বে নতুন করে আস্থা গড়ে তোলা কতটা জরুরি।”

তিনি আরও বলেন, ভবিষ্যতে অস্ত্র নিয়ন্ত্রণসংক্রান্ত যেকোনো আলোচনায় চীনের ভূমিকা অপরিহার্য।

ভাডেফুলের ভাষ্য,
“চীনকে বাদ দিয়ে কোনো সমাধান সম্ভব নয়। বহুপাক্ষিকতার কথা বললে অস্ত্র নিয়ন্ত্রণের ক্ষেত্রেও সংযম দেখানোর প্রস্তুতি এবং আন্তর্জাতিক আস্থায় বিনিয়োগের মানসিকতা প্রমাণ করতে হবে।”


এদিকে বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চীনকে নতুন অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিতে যুক্ত করার প্রয়োজনীয়তার কথা বলেন।

মার্কো রুবিও আরও বলেন,
“২১ শতকে এসে অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়ে চীনকে বাদ দিয়ে কিছু করা অসম্ভব। কারণ তাদের পারমাণবিক অস্ত্রভান্ডার দ্রুত বাড়ছে। এ বিষয়ে প্রেসিডেন্ট আগেই উদ্বেগ জানিয়েছেন।”

বিশেষজ্ঞদের মতে, চীন দ্রুতগতিতে তার পারমাণবিক সক্ষমতা বাড়াচ্ছে। বর্তমানে দেশটির হাতে আনুমানিক ৫৫০টি কৌশলগত পারমাণবিক উৎক্ষেপণ ব্যবস্থা রয়েছে। যদিও এই সংখ্যা এখনও নিউ স্টার্ট চুক্তির আওতাভুক্ত যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তুলনায় কম। চুক্তির সীমার বাইরে থাকা রিজার্ভ ও অবসরপ্রাপ্ত অস্ত্রসহ মোট হিসাবে, দুই দেশের কাছেই প্রত্যেকের প্রায় ৫,০০০টির বেশি পারমাণবিক যুদ্ধাস্ত্র রয়েছে।arm
এদিকে চুক্তির আওতাভুক্ত যুক্তরাষ্ট্রের মিত্র ফ্রান্স ও ব্রিটেনের হাতে মিলিয়ে প্রায় ১০০টি বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে।


সম্পর্কিত নিউজ