{{ news.section.title }}
দেড়দশক পর বিশ্বের বৃহত্তম পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করবে জাপান
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
জাপানের নিগাতা প্রদেশে অবস্থিত দীর্ঘ দেড় দশক পর আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি) বিশ্বের বৃহত্তম পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র ‘কাশিওয়াজাকি-কারিওয়া’ পুনরায় চালু করবে জাপান। যান্ত্রিক ত্রুটির কারণে কেন্দ্রের কার্যক্রম দীর্ঘদিন স্থগিত রাখা হয়। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এর পরিচালনা প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) এর প্রধান তাকেয়ুকি ইনাগাকি এটি পুণরায় চালু করার এই নতুন তারিখ ঘোষণা করেছে।
উল্লেখ্য, ২০১১ সালে ফুকুশিমা ও সুনামির বিপর্যয়ের পর নিরাপত্তা ঝুঁকি বিবেচনা করে জাপানের সব পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেয়া হয়েছিল। এরপর ২০২৪ সালের শেষ দিকে এটি পুনরায় চালুর অনুমতি পায়। ২০২৬ সালের জানুয়ারিতে একটি রিঅ্যাক্টর চালু করা হলেও অ্যালার্মের কারিগরি ত্রুটির কারণে তা আবার বন্ধ করতে হয়। ফলে বিদ্যুৎ কেন্দ্রটিকে আবারও সাময়িকভাবে স্থগিত রাখা হয়। বিদ্যুৎ কেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা প্রায় ৮,২০০ মেগাওয়াট।
আজ প্রতিষ্ঠানটির পরিচালনা প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) এর প্রধান তাকেয়ুকি ইনাগাকি জানান, ত্রুটিটি একটি অ্যালার্মের সেটিংসের সঙ্গে সম্পর্কিত ছিল এবং এটি বিদ্যুৎ কেন্দ্রের নিরাপদ পরিচালনায় কোনো প্রভাব ফেলেনি।
অতঃপর দীর্ঘ অপেক্ষার পর চালু হতে যাচ্ছে কেন্দ্রটি। চালু হওয়ার পর এর উপর বিভিন্ন কারিগরি পরীক্ষা চালানো হবে।
সবকিছু ঠিক থাকলে আগামী ১৮ মার্চ থেকে কেন্দ্রটি বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করতে পারবে।