কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলাঃ নিহত ১০

কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলাঃ নিহত ১০
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের একটি স্কুলে বন্দুকধারীর হামলায় হামলাকারীসহ ১০ জন নিহত হয়েছেন। এই হামলায় আরও অন্তত ২৫ জন আহত হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সময় দুপুর ১টা ২০ মিনিটে টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে এই বন্দুক হামলা করা হয় বলে জানিয়েছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)।

পুলিশ জানায় স্কুল প্রাঙ্গণেই সন্দেহভাজন হামলাকারীর লাশ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে হামলাকারী আত্মহত্যা করেছে। তবে তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
তারা জানায় নিহত ১০ জনের মধ্যে স্কুল প্রাঙ্গণে ৭ জনের লাশ উদ্ধার করা হয়। আহত হয়ে হাসপাতালে যাওয়ার পথে একজন মারা যান। এসময় কমিউনিটির একটি আবাসিক ভবনে তল্লাশি চালানো হলে সেখানে ২ জনের লাশ পাওয়া যায়।

হামলার পরপরই এলাকাজুড়ে সতর্কতা জারি করেছে টাম্বলার রিজ পুলিশ। কেবল চব্বিশশো বাসিন্দার ছোট্ট এই শহরে প্রত্যেককে ঘরে অবস্থান করার নির্দেশ দিয়েছে পুলিশ। শহরটিতে অতিরিক্ত পুলিশ ও অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবা মোতায়েন করা হয়েছে।

ঘটনার পরপরই টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুল এবং টাম্বলার রিজ এলিমেন্টারি স্কুলে ‘লকডাউন’ ও ‘সিকিউর অ্যান্ড হোল্ড’ জারি করা হয়েছে বলে জানিয়েছে পিস রিভার সাউথ স্কুল ডিস্ট্রিক্ট।

এ বিষয়ে পিস রিভার সাউথের আইনপ্রণেতা ল্যারি নিউফেল্ড বলেন, “এলাকায় অতিরিক্ত পুলিশ ও চিকিৎসা সহায়তা পাঠানো হয়েছে। তবে চলমান অভিযানের নিরাপত্তার স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না।“

সরকারের ওয়েবসাইটের তথ্য মতে, টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে সপ্তম-দ্বাদশ শ্রেণি পর্যন্ত মোট ১৭৫ জন শিক্ষার্থী রয়েছে।
বর্তমানে আরও কোনো সন্দেহভাজন হামলায় জড়িত আছে কিনা এবং প্রকৃত হতাহতের সংখ্যা নিশ্চিত করতে তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।


সম্পর্কিত নিউজ