ব্রিটিশ সরকারের ফিলিস্তিনপন্থি সংগঠনকে দেওয়া নিষেধাজ্ঞা অবৈধঃ হাইকোর্ট

ব্রিটিশ সরকারের ফিলিস্তিনপন্থি সংগঠনকে দেওয়া নিষেধাজ্ঞা অবৈধঃ হাইকোর্ট
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

সন্ত্রাসী সংগঠন হিসেবে ব্রিটিশ সরকার কর্তৃত নিষিদ্ধ ঘোষিত ফিলিস্তিনপন্থি সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’ এর বিরুদ্ধে নেওয়া এই সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে লন্ডন হাইকোর্ট। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এই ঘোষণা দিয়েছে লন্ডনের হাইকোর্ট।

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, সংগঠনটির সহ-প্রতিষ্ঠাতার করা আইনি চ্যালেঞ্জের প্রেক্ষিতে এই রায় দেন আদালত।
গত বছরের জুলাই এ ইসরায়েলি প্রতিরক্ষা কোম্পানিগুলোকে নিশানা করে সরাসরি পদক্ষেপ নেওয়ার অভিযোগে ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে নিষিদ্ধ করা হয়। সংগঠনটি প্রায় ই ইসরায়েল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রবেশপথ অবরোধ বা লাল রঙ স্প্রে করার কর্মসূচি পালন করতো।

এর ফলে সংস্থাটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে নিষিদ্ধা ঘোষণা করা হয়। এমনকি
এটিকে ইসলামিক স্টেট (আইএস) বা আল-কায়েদার সমপর্যায়ে রাখা হয়। এর সদস্য হওয়াকে অপরাধ হিসেবে গণ্য করা হয়, যার সর্বোচ্চ শাস্তি হতে পারে ১৪ বছরের কারাদণ্ড।

সংস্থাটি হুদা আমমোরি ২০২০ সালে প্রতিষ্ঠা করেন। নিষিদ্ধ হওয়ার পর গতবছর কোর্টে হুদা আমমোরির আইনজীবীরা বলেন, প্যালেস্টাইন অ্যাকশন এর এই কর্মকান্ডে তাদের নিষিদ্ধ ঘোষণা করা মূলত প্রতিবাদের অধিকারের ওপর এক স্বৈরাচারী বিধিনিষেধ।

লন্ডন আদালত আজ ঘোষণা করে যে, “এই নিষেধাজ্ঞা মতপ্রকাশের স্বাধীনতা এবং সমাবেশের অধিকারের ওপর একটি অসামঞ্জস্যপূর্ণ হস্তক্ষেপ।“
উল্লেখ্য, আদালত এই নিষেধাজ্ঞাকে অবৈধ ঘোষণা করলেও নিষেধাজ্ঞা তুলে নেননি। হাইকোর্ট বিচারক ভিক্টোরিয়া শার্প জানান, “এটি এখনই তুলে নেওয়া হচ্ছে না।“
এই রায়ের বিরুদ্ধে সরকার পক্ষ আপিল করবে কি না এবং আপিল চলাকালীন নিষেধাজ্ঞা বহাল থাকবে কি না, সে বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আমমোরি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনজীবীদের সময় দিয়েছেন লন্ডন আদালত।


সম্পর্কিত নিউজ