{{ news.section.title }}
নেপালে বাস উল্টে নদীতেঃ নিহত ১৮
নেপালের ধাদিং জেলার গাজুরি এলাকায় একটি বাস উলটে নদিতে পড়ে যায়। এতে ১৮ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অনেক যাত্রী। রবিবার (২২ ফেব্রুয়ারি) গভীর রাতে ত্রিশুলি নদীতে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় তখন দেড়টা।
বাসটি ৪৬ জন যাত্রী নিয়ে পোখরা থেকে রাজধানী কাঠমান্ডু’র উদ্দেশে রওনা হয়। পিৃথ্বী হাইওয়ে দিয়ে চলার সময় বাসটি উলটে গিয়ে নদীতে পড়ে।
নেপালের আধা সামরিক বাহিনী আর্মড পুলিশ ফোর্স শাখার মুখপাত্র বিষ্ণু প্রসাদ ভাট্টা সংবাদ মাধ্যমকে জানান, দুর্ঘটনা ঘটার পর নেপালের সেনাবাহিনী, আর্মড পুলিশ ফোর্স এবং নিয়মিত পুলিশ বাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল উদ্ধার তৎপরতা পরিচালনা করেছে। বাস এবং নদী থেকে মোট ১৮ যাত্রীর লাশ এবং ২৮ যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
জানা গেছে, নিহতদের মধ্যে নিউজিল্যান্ডের একজন নাগরিক রয়েছেন।
আহতদের মধ্যে জাপান এবং নেদারল্যান্ডসের দুই নারী আছেন। পর্যটক হিসেবে নেপালে এসেছিলেন তারা।
পুলিশ জানায়, ঠিক কী কারণে এ দুর্ঘটনা ঘটল, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে বাসটির উচ্চগতি এই দুর্ঘটনার জন্য দায়ী।