পাকিস্তানের তিন শহরে আফগানি ড্রোন হামলাঃ পাক তথ্যমন্ত্রী আতাউল্লাহ

পাকিস্তানের তিন শহরে আফগানি ড্রোন হামলাঃ পাক তথ্যমন্ত্রী আতাউল্লাহ
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Rubel Islam

আফগানের তালেবান সরকার পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের তিনটি শহরে ড্রোন হামলা চালিয়েছে বলে দাবী করেছে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। তবে এতে জানমালের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনি।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আফগানিস্তান থেকে অ্যাবোটাবাদ, সোয়াবি ও নোসেরাতে ড্রোন প্রবেশ করেছিলো, দাবী করেন তারার।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা’র বরাতে জানা যায়, তারার বলেন, ‘পাকিস্তানের অ্যাবোটাবাদ, সোয়াবি ও নওশেরা শহরে ছোট পরিসরে ড্রোন দিয়ে হামলা চালানো হয়। তবে পাকিস্তানি বাহিনী ড্রোনগুলো ভূপাতিত করতে সক্ষম হয়েছে। ড্রোন হামলায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির ঘটেনি।‘

এর আগে আফগানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা ইসলামাবাদের একটি সামরিক স্থাপনাসহ একাধিক স্থানে হামলা চালিয়েছে। তারা দাবী করেন কাবুল, কান্দাহার ও পাকতিয়া প্রদেশে পাকিস্তানের বিমান হামলার জবাবে এই পাল্টা আঘাত হানা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার রাতে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত ২২৮ জন আফগান সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান সামরিক বাহিনী।
পাকিস্তান সামরিক বাহিনীর মুখপাত্র বলেন, ‘পাকিস্তানের হামলায় অন্তত ৩১৪ জন তালেবান যোদ্ধা আহত হয়েছেন। এছাড়া তালেবানের ৭৪টি সামরিক চৌকি পুরোপুরি ধ্বংস এবং ১৮টি চৌকি পাকিস্তান সেনাবাহিনী দখলে নিয়েছে।‘

আবার আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, গত (বৃহস্পতিবার) রাতে তারা পাকিস্তানের ১৯টি সামরিক চৌকি ও ২টি ঘাঁটি দখল করেছে। এ সময় ৫৫ জন পাক সেনা নিহত হয়েছে।


সম্পর্কিত নিউজ