{{ news.section.title }}
ইরান যুদ্ধের প্রভাবে রাশিয়ার তেল আয় দ্বিগুণ, বলছে প্রতিবেদন
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর সৃষ্ট জ্বালানি সংকটের প্রভাবে রাশিয়ার প্রধান তেল কর থেকে আয় প্রায় দ্বিগুণ হতে যাচ্ছে বলে জানিয়েছে একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থার প্রতিবেদন।
ফেব্রুয়ারির শেষ দিকে হামলার পর ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেয়, যা দিয়ে বিশ্বের প্রায় এক পঞ্চমাংশ তেল ও তরল গ্যাস পরিবহন হয়। এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়ে ব্যারেলপ্রতি ১০০ ডলারের বেশি ছাড়িয়ে যায়।
প্রাথমিক উৎপাদন তথ্য ও তেলের দামের ভিত্তিতে করা হিসাব অনুযায়ী, রাশিয়ার তেল উৎপাদনের ওপর আরোপিত খনিজ উত্তোলন কর এপ্রিল মাসে প্রায় ৭০০ বিলিয়ন রুবলে পৌঁছাতে পারে, যা মার্চে ছিল প্রায় ৩২৭ বিলিয়ন রুবল।
এই বৃদ্ধি ইঙ্গিত দিচ্ছে, ইরানকে ঘিরে চলমান যুদ্ধ থেকে রাশিয়া বড় ধরনের আর্থিক সুবিধা পাচ্ছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ হিসেবে রাশিয়া এই পরিস্থিতিতে বাড়তি আয়ের সুযোগ তৈরি করেছে।
বিশ্লেষকদের মতে, এই সংঘাত সাম্প্রতিক সময়ের অন্যতম বড় জ্বালানি সংকট সৃষ্টি করেছে, যার প্রভাব বৈশ্বিক বাজারে দীর্ঘ সময় ধরে থাকতে পারে।