লেবাননে অ্যাম্বুলেন্স লক্ষ্য করে হামলার হুমকি দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

লেবাননে অ্যাম্বুলেন্স লক্ষ্য করে হামলার হুমকি দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
ছবির ক্যাপশান, লেবাননে অ্যাম্বুলেন্স লক্ষ্য করে হামলার হুমকি দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

লেবাননে চলমান সংঘাতের মধ্যে অ্যাম্বুলেন্সকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী, যা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে।

ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র আভিচাই আদ্রাই দাবি করেছেন, হিজবুল্লাহ অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সুবিধাগুলোকে ব্যাপকভাবে সামরিক কাজে ব্যবহার করছে।

এক বার্তায় তিনি বলেন, হিজবুল্লাহ যদি চিকিৎসা যানবাহন বা স্থাপনাকে সামরিক কাজে ব্যবহার করে, তাহলে আন্তর্জাতিক আইনের আওতায় থেকে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তবে এই অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো প্রমাণ উপস্থাপন করেনি ইসরাইলি সেনাবাহিনী।

বিশ্লেষকদের মতে, যুদ্ধক্ষেত্রে অ্যাম্বুলেন্স ও চিকিৎসা স্থাপনাকে লক্ষ্যবস্তু করার হুমকি মানবিক আইন ও যুদ্ধের নিয়মাবলি নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করে।

এ ঘটনায় লেবাননে মানবিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
 


সম্পর্কিত নিউজ