অস্ট্রেলিয়ায় ভারতীয় নাগরিকের খোলা জায়গায় মলত্যাগ, ভিডিও ভাইরাল

অস্ট্রেলিয়ায় ভারতীয় নাগরিকের খোলা জায়গায় মলত্যাগ, ভিডিও ভাইরাল
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Muhammad Qutayba

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের প্যারা হিলস এলাকায় এক ভারতীয় নাগরিকের খোলা জায়গায় মলত্যাগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্থানীয় এক বাসিন্দা এই ঘটনার ভিডিও ধারণ করে ফেসবুকে পোস্ট করলে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এই ঘটনা জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় বাসিন্দা কার্টার একটি বাড়ির সামনে ঝোপের কাছে বসে থাকা অবস্থায় ওই ব্যক্তিকে দেখে জিজ্ঞেস করেন যে তিনি কী করছেন। প্রশ্ন শুনে ওই ব্যক্তি দ্রুত প্যান্ট তুলে নেন এবং দাবি করেন যে তিনি কেবল প্রস্রাব করছিলেন। তবে ভিডিও ধারণকারী কার্টারের দাবি ছিল, ওই ব্যক্তির আচরণ দেখে মনে হচ্ছিল তিনি মলত্যাগ করছিলেন।

ঘটনার সময় কার্টার উত্তেজিত স্বরে তাকে ধমক দেন এবং ব্যক্তির পায়ের কাছে মাটিও ছুড়ে দেন। পরে কার্টার এই ভিডিওটি ফেসবুকে পোস্ট করে লেখেন, ‘এটাই কি এখন স্বাভাবিক হয়ে গেছে?’

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই এই ঘটনার জন্য ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করে। তবে, মন্তব্যের ঘরে কিছু আক্রমণাত্মক ভাষা ব্যবহারের ঘটনা সমালোচনার জন্ম দিয়েছে।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বেশিরভাগ রাজ্যেই জনসমক্ষে প্রস্রাব বা মলত্যাগ আইনত নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ। দক্ষিণ অস্ট্রেলিয়ার যে এলাকায় ঘটনাটি ঘটেছে, সেখানে নির্দিষ্ট টয়লেট ছাড়া জনসমক্ষে এমন কাজ করলে অভিযুক্তের সর্বোচ্চ প্রায় ২৫০ ডলার পর্যন্ত জরিমানা হতে পারে।

সম্পর্কিত নিউজ