গুপ্তচরবৃত্তি এবং আত্মঘাতী হামলা বন্ধে কঠোর আইন পাস করেছে রাশিয়া

গুপ্তচরবৃত্তি এবং আত্মঘাতী হামলা বন্ধে কঠোর আইন পাস করেছে রাশিয়া
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Muhammad Qutayba

ইউক্রেনীয় ড্রোন হামলা এবং গুপ্তচর কার্যক্রম থেকে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে সুরক্ষিত রাখতে নজিরবিহীন আইন পাস করেছে রাশিয়া। ক্রেমলিনের এই সিদ্ধান্ত বিশ্লেষকদের মতে যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার ইঙ্গিত বহন করছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত সপ্তাহে স্বাক্ষরিত এক ডিক্রির মাধ্যমে রাশিয়ার জ্বালানি স্থাপনা প্রহরায় রিজার্ভ বাহিনী মোতায়েন, ইন্টারনেট ব্ল্যাকআউট এবং গুপ্তচরবৃত্তির জন্য সর্বোচ্চ সাজা বৃদ্ধির অনুমোদন দিয়েছেন।

রাশিয়ার বহু তেল শোধনাগার ইউক্রেনের বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটিতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। নতুন আইনে রিজার্ভ সদস্যদের মাধ্যমে তেল শোধনাগারসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোর পাহারা দেওয়ার বিধান রাখা হয়েছে। এই উদ্দেশ্যে প্রায় ২০ লাখ রিজার্ভ সদস্যকে কাজে লাগানো সম্ভব হবে। এছাড়া, বিদেশ থেকে ফেরত আসা রাশিয়ানদের সিম কার্ড ২৪ ঘণ্টার জন্য ব্লক রাখার নিয়ম চালু করা হয়েছে। মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে ড্রোন হামলা রোধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আইনটি গুপ্তচরবৃত্তি এবং আত্মঘাতী হামলার সাজাও কঠোর করেছে। এ ধরনের অভিযোগে ১৪ বছর বয়সী অপ্রাপ্তবয়স্কদেরও বিচারিক প্রক্রিয়ার আওতায় আনা যাবে। আইন অনুযায়ী, অপ্রাপ্তবয়স্কদের এই সংক্রান্ত কোনো অপরাধ প্রমাণিত হলে আজীবন কারাদণ্ডের বিধান রয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়ার এই পদক্ষেপ যুদ্ধের দীর্ঘায়নের সংকেত বহন করছে। যদিও ক্রেমলিন যুদ্ধবিরতির সম্ভাবনার কথা উল্লেখ করছে, বাস্তবে যুদ্ধ থামানোর কোনো ইচ্ছা নেই বলে মনে করছেন পর্যবেক্ষকরা। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার এই পূর্ণাঙ্গ আগ্রাসন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালেরও সীমা অতিক্রম করতে পারে।


সম্পর্কিত নিউজ