{{ news.section.title }}
ইউরোপের তেল জায়ান্টদের সঙ্গে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের বৈঠক
- Author,
- Role, জাগরণ নিউজ বাংলা
-
জ্বালানি খাত নিয়ে স্পেন ও ফ্রান্সের দুই কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পিডিভিএসএ এ তথ্য জানায়।
সাবেক প্রেসিডেন্ট মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার এক মাসের মধ্যেই বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে নতুন প্রশাসনের প্রথম ত্রিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হলো। পিডিভিএসএর বিবৃতিতে বলা হয়েছে, স্পেনের রেপসোলের সঙ্গে বৈঠকে ভেনেজুয়েলার জ্বালানি নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত করার পাশাপাশি উভয় পক্ষের স্বার্থ ও লাভ বজায় রাখার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।
ফরাসি প্রতিষ্ঠান মোরেল অ্যান্ড প্রম-এর সঙ্গে বৈঠকে কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। যার লক্ষ্য হবে ভেনেজুয়েলার তেল উৎপাদন সক্ষমতা বাড়ানো।
দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলার তেল উৎপাদন ও বাণিজ্যে যুক্ত থাকলেও যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার কারণে গত কয়েক বছর ধরে রেপসোল ও মোরেল অ্যান্ড প্রম-এর কার্যক্রম ব্যাহত হচ্ছে।