অচিরেই মুক্তি পাচ্ছে আরব আমিরাতে বন্দি বাকি ২৪ বাংলাদেশি

অচিরেই মুক্তি পাচ্ছে আরব আমিরাতে বন্দি বাকি ২৪ বাংলাদেশি
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা
  • লেখক, Muhammad Qutayba

আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থান-এ অংশগ্রহণের অভিযোগে বিভিন্ন সময়ে বন্দি অবশিষ্ট ২৪ জন বাংলাদেশি অচিরেই মুক্তি পাচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শুক্রবার (২৮ নভেম্বর) ড. আসিফ নজরুল তার ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি পোস্টে এই তথ্য নিশ্চিত করেন।

আইন উপদেষ্টা তার পোস্টে লেখেন, “আলহামদুলিল্লাহ। মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমাদের প্রচেষ্টা অবশেষে সাফল্যর মুখ দেখেছে। আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার জন্য বিভিন্ন সময়ে বন্দি অবশিষ্ট ২৪ জনকে অচিরেই মুক্তি দেওয়া হচ্ছে।“

তিনি এই সাফল্যের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি লেখেন, “ধন্যবাদ, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আমিরাতে বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের।“

ড. আসিফ নজরুল আরও উল্লেখ করেন যে, এর আগে প্রাথমিকভাবে বন্দি হওয়া ১৮৮ জনকেই গত বছর সেপ্টেম্বরে প্রধান উপদেষ্টার সরাসরি অনুরোধের কারণে মুক্তি দেওয়া হয়েছিল। অবশিষ্ট ২৪ জনের মুক্তি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হচ্ছে।

সম্পর্কিত নিউজ