৮ ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু করছে সৌদি আরব

৮ ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু করছে সৌদি আরব
  • Author,
  • Role, জাগরণ নিউজ বাংলা

২০২৬ সালের পবিত্র হজের মৌসুমকে সামনে রেখে আগামী ৮ ফেব্রুয়ারি থেকে বিশ্বব্যাপী হজযাত্রীদের জন্য ভিসা ইস্যু করা শুরু করবে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সৌদি এক্সপ্যাটসেরপ্রতিবেদনে বলাহয়েছে, মূলহজ কার্যক্রমশুরু হওয়ারপ্রায় চারমাস আগেইএই প্রক্রিয়াশুরু হচ্ছে।দেশের “ভিশন২০৩০” কর্মসূচিরঅংশ হিসেবেআগাম এইউদ্যোগ নেওয়াহয়েছে যাতেহজযাত্রীদের সেবানিশ্চিত এবংস্বাচ্ছন্দ্যপূর্ণ হয়।

মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশি হজযাত্রীদেরজন্য পবিত্রস্থানগুলোতে প্রয়োজনীয়সব সেবাচূড়ান্ত করাহয়েছে। নুসুকডিজিটাল প্ল্যাটফর্মেরমাধ্যমে মক্কারআবাসন চুক্তিওসম্পন্ন হয়েছে।বর্তমানে প্রায়৭ লাখ৫০ হাজারহজযাত্রী নিবন্ধনকরেছেন, যারমধ্যে ৩০হাজার সরাসরিহজ প্যাকেজনিশ্চিত করেছেন।হজযাত্রীদের জন্যমিনা ওআরাফাতে প্রায়৪৮৫টি ক্যাম্পবরাদ্দ দেওয়াহয়েছে।

বাংলাদেশের ধর্মবিষয়কমন্ত্রণালয় জানিয়েছে, ৮ ফেব্রুয়ারিথেকে ২০মার্চের মধ্যেহজ ভিসারআবেদন করতেহবে। আবেদনকারীরাঅবশ্যই সরকারিহাসপাতাল থেকেস্বাস্থ্য পরীক্ষাএবং নির্ধারিতটিকাকেন্দ্র থেকেটিকা গ্রহণকরবে। চলতিবছর ফিটনেসসনদ ছাড়াকোনো হজযাত্রীহজে যেতেপারবেন না।তাই প্রবাসীবাংলাদেশিসহ সকলনিবন্ধিত হজযাত্রীকেসময়মতো স্বাস্থ্যপরীক্ষা সম্পন্নকরে ফিটনেসসনদসহ ভিসারআবেদন করতেবলা হয়েছে।

উল্লেখ্য, চাঁদদেখা সাপেক্ষে২৬ মে২০২৬ সালেপবিত্র হজঅনুষ্ঠিত হবে।বাংলাদেশ থেকেপ্রথম হজফ্লাইট শুরুহবে ১৮এপ্রিল।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, হজ কার্যালয়গুলোতে বিস্তারিত পরিকল্পনা ও প্রস্তুতি সূচি বাস্তবায়নের অংশ হিসেবে ভিসা ইস্যু শুরু করা হচ্ছে। হজের সব সেবা মান উন্নয়নের জন্য ২০২৫ সালের জুন থেকে প্রস্তুতি শুরু হয়েছিল। নুসুক মাসার ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আবাসন ও তাঁবু সম্পর্কিত সকল তথ্য হজ অফিসগুলোকে সরবরাহ করা হয়েছে, যাতে পর্যাপ্ত পরিকল্পনা ও সমন্বয় নিশ্চিত করা যায়।


সম্পর্কিত নিউজ