{{ news.section.title }}
হামলায় নিহত খামেনি, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ 'অপারেশন এপিক ফিউরি' অভিযানে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফার্স নিউজ এজেন্সি। রোববার (১ মার্চ) স্থানীয় সময় সকালে ইরানের রাষ্ট্র্রীয় সংবাদমাধ্যমে এ খবর প্রচার করা হয়।
সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে রোববার (১ মার্চ) থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, ইতিহাসের অন্যতম নিকৃষ্ট একজন ব্যক্তি, 'মারা গেছেন'। প্রেসিডেন্ট ট্রাম্প পোস্টে আরও লিখেছেন, 'ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তি খামেনি মারা গেছেন। খামেনি ও তার রক্তপিপাসু বাহিনীর হাতে নিহত বা 'মিউটিলেটেড' অসংখ্য আমেরিকান এবং বিশ্ববাসীর জন্য আজ সুবিচার প্রতিষ্ঠিত হলো।'
পোস্টে তিনি আরও বলেন, মার্কিন গোয়েন্দা সংস্থা এবং অত্যাধুনিক ট্র্যাকিং সিস্টেমের নজর এড়াতে পারেননি ইরানের সর্বোচ্চ নেতা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বয়ে পরিচালিত এই অভিযানে খামেনি এবং তার সঙ্গে থাকা অন্যান্য শীর্ষ নেতারা পালানোর কোনো সুযোগ পাননি। ইরানি জনগণের জন্য এখন তাদের দেশ ফিরে পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
ইরানি বিপ্লবী গার্ড ঘোষণা দিয়েছে,
- কমান্ডার খামেনি খুনীদের বিরুদ্ধে আমরা চরমভাবে ও চূড়ান্তভাবে প্রতিশোধ নেব।
- আমাদের সেনাবাহিনীর নেতা খামেনি এর মিছিল চলবে এবং আমাদের দেশের হামলাকারীদের কঠিন শাস্তি হবে
- আমরা সমাজের সকল শ্রেণীকে জাতীয় প্রতিরক্ষা ক্ষেত্রে উৎসাহ ও তত্ত্বাবধানের সাথে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি এই আন্দোলনকে তুলে ধরতে।