ইরান যুদ্ধ, ৯ম দিনে কে কোন অবস্থানে?

ইরান যুদ্ধ,  ৯ম দিনে কে কোন অবস্থানে?

ইরানে যৌথভাবে ইসরায়েল ও আমেরিকার হামলা করার আজ ১০ তম দিন। শক্ত অবস্থানে থেকে লড়াই করছে বিশ্বের তিন সামরিক শক্তিশালী দেশ। মার্কিন ও ইসরায়েলের গোয়েন্দা প্রতিবেদনকে ভুল প্রমাণ করে বিগত এক সপ্তাহ ইরান নিজেদের সক্ষমতার পরিচয় দিয়েছে, পুরো বিশ্বকে দেখিয়েছে তাদের ক্ষমতা। গতোকাল ৯ম তম দিনে এই যুদ্ধে কি কি হলো তা শিরোনাম আকারে জেনে আসি চলুন।

-মার্কিন সেন্ট্রাল কমান্ড (CENTCOM) জানিয়েছে, ১ মার্চ সৌদি আরবে হামলায় গুরুতর আহত হওয়া আরেকজন মার্কিন সেনা মারা গেছেন। এর ফলে এই সংঘাতে নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে আটে দাঁড়িয়েছে।

-গত রাতে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে আরও দুইজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে।

-আলি খামেনির ছেলে মোজতবা খামেনিকে আনুষ্ঠানিকভাবে ইরানের নতুন সর্বোচ্চ নেতা ঘোষণা করা হয়েছে। তাকে কঠোরপন্থী হিসেবে ধরা হয় এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (IRGC)-এর মধ্যে তার শক্ত সমর্থন রয়েছে। ধারণা করা হয়, তিনি বাসিজ আধাসামরিক বাহিনীর প্রকৃত নেতৃত্বও দিয়ে আসছিলেন।

– নতুন সর্বোচ্চ নেতা ঘোষণার পর ইরান ইসরায়েলের ওপর তিন দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ক্লাস্টার মিউনিশন মধ্য ইসরায়েলে পড়ে এবং তেল আবিবের উপশহরের অনেক এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। – বাহরাইনের মানামায় একটি প্যাট্রিয়ট প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র বাধাপ্রাপ্ত হয়ে ভুলবশত আবাসিক এলাকায় পড়েছে। একই সময়ে ইরান বাহরাইনে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়।

– ইরাকের বাগদাদে অবস্থিত মার্কিন ভিক্টোরিয়া ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে।

– কুয়েতের আলি আল-সালেম বিমানঘাঁটি লক্ষ্য করেও ড্রোন হামলা হয়েছে। – ইরান জর্ডানের মুওয়াফাক সালতি বিমানঘাঁটির দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। – কাতারের অর্থনৈতিক ও সাইবার অপরাধ দপ্তর জানিয়েছে, “ভুল তথ্য ধারণ, প্রচার ও প্রকাশের” অভিযোগে বিভিন্ন দেশের ৩১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে কতজন বাংলাদেশি ও ভারতীয় আছে তা জানা যায় নি। 

– ইরান সৌদি আরবের আল-খারজ এলাকায় একটি আবাসিক স্যানিটেশন ভবনে হামলা চালায়। এতে ভেতরে থাকা দুই কর্মী নিহত হন। নিহত দুজনই ছিলেন বিদেশি শ্রমিক—একজন ভারতীয় ও একজন বাংলাদেশি।

– অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ১১৬ ডলারে পৌঁছেছে, যা একদিনে অভূতপূর্ব ২৮ শতাংশ বৃদ্ধি।

– হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার কারণে তেলের সরবরাহ সংকটে এশিয়ার শেয়ারবাজারে বড় ধস নেমেছে।

– দক্ষিণ কোরিয়া: -৮% – জাপান: -৭% – তাইওয়ান: -৫.৫% – যুক্তরাষ্ট্র ইরানের কেশম দ্বীপে একটি লবণাক্ত পানি বিশুদ্ধকরণ (ডিস্যালিনেশন) স্থাপনায় হামলা চালায়। এর জবাবে ইরান বাহরাইনের একটি ডিস্যালিনেশন প্লান্টে ড্রোন হামলা চালায়।

– ইসরায়েল দাবি করেছে, সংযুক্ত আরব আমিরাত প্রথমবারের মতো আক্রমণাত্মকভাবে ইরানের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তবে আমিরাত এ দাবি অস্বীকার করেছে।

– ১৯৮৬ সালে নিখোঁজ হওয়া ইসরায়েলি বিমানবাহিনীর পাইলট রন আরাদের দেহাবশেষ খোঁজার জন্য ইসরায়েল আবারও পূর্ব লেবাননে হেলিকপ্টার ও পদাতিক বাহিনী মোতায়েন করেছে। হিজবুল্লাহ দাবি করেছে, অভিযানের সময় তারা একটি ইসরায়েলি হেলিকপ্টারে আঘাত হেনেছে। আল-মায়াদিন ও আল-মানারও এ তথ্য জানিয়েছে।

– লেবানন সরকার জানিয়েছে, আজ সকাল পর্যন্ত পাঁচ লাখের বেশি লেবানিজ নাগরিক বাস্তুচ্যুত হয়েছে।


সম্পর্কিত নিউজ