মারা গেছেন নেতানিয়াহু ও তার ছোটো ভাই ? যা বলছে আন্তজার্তিক গণমাধ্যম

মারা গেছেন নেতানিয়াহু ও তার ছোটো ভাই ? যা বলছে আন্তজার্তিক গণমাধ্যম

৭ মার্চ রাতে নেতানিয়াহুর বাসভবনে হামলার একটি তথ্য প্রচার করে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যমগুলো। এরপর থেকেই মুলত আলোচনায় নেতানিয়াহুর আহত ও নিহতরে বিষয়টি। ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এক প্রতিবেদনে দাবি করেছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত হয়েছেন এবং একই হামলায় দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গিভর আহত হয়েছেন।

ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর সেখানে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়। ওই হামলার লক্ষ্যবস্তু ছিল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারি বাসভবন। প্রতিবেদনে দাবি করা হয়, হামলার সময় তিনি ওই বাসভবনের ভেতরেই অবস্থান করছিলেন এবং বিস্ফোরণের পর ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। একই সময় সেখানে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গিভর, যিনি হামলায় আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়।
আন্তজার্তিক গণমাধ্যম ও মধ্যপ্রাচ্য ভিত্তিক বিশ্লেষকগণ কয়েকটি বিষয় সামনে এনেছেন, এবং বলছেন নেতানিয়াহুর মারা যাওয়ার খবরটি মিথ্যা ও সত্য বলার পক্ষে বিপক্ষে নানা যুক্তি আছে, যেহেতু দেশটির পক্ষ থেকে এখনো কিছু নিশ্চিত করা হয়নি।

বিশ্লেষকগণ বলছেন,  সাম্প্রতিক সময়ে নেতানিয়াহুর কোনো নতুন ভিডিও প্রকাশ হয়নি, অথচ যুদ্ধ চলাকালীন অতীতে নেতানিয়াহু প্রায়ই সামনে আসতেন, বিভিন্ন ক্ষতিগ্রস্ত স্থানেও দেখা যেতো তাকে। এছাড়াও সম্প্রতি তাকে ইসরায়েলি কোনো সংবাদ মাধ্যমে নেতানিয়াহুকো লাইভে দেখতে না পাওয়ার বিষয়টি আমলে নিচ্ছেন বিশ্লেষকেরা। এদিকে হিব্রু ভাষার গণমাধ্যম জানিয়েছে হঠাৎ  তার বাসভবনের নিরাপত্তা জোরদার অনেক বেশি করা হয়েছে যা অতীতের যুদ্ধকালীন সময়ের চেয়ে দ্বিগুন। এসব আলোচনার মাঝেই নেতানিয়াহুর কারনে মার্কিন দূত স্টিভ উইটকফ ও জারেদ কুশনারের নির্ধারিত সফর স্থগিত হয়েছে। সর্বশেষ ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ও নেতানিয়াহুর ফোনালাপের একটি বিবৃতি সামনে আসে যেখানে কথোপকথনের তারিখ উল্লেখ করা হয়নি। এই বিষয়গুলো আমলে নিয়ে মধ্যপ্রাচ্যের বেশ কিছু সংবাদমাধ্যম ও ভূরাজনৈতিক বিশ্লেষকগণ নেতানিয়াহুর মৃত্যুর বিষয়কে সঠিক ধারণা করছেন। নেতানিয়াহুর মৃত্যুর বিষয় নিয়ে আল জাজিরা বিবিসি সিএনএন সহ আন্তজার্তিক আরো বেশ কিছু মিডিয়া এখনো কোনো সংবাদ প্রচার করেনি। তবে মার্কিন দূতের সফর বাতিল সহ একাধিক সদেহপ্রবণ বিষয়ের সংবাদ তারা প্রচার করেছে।

নেতানিয়াহুর ভাই ইদ্দোর মৃত্যু সংবাদ: যুক্তরাষ্ট্র- ইসরায়েলের যৌথ হামলার জবাবে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এবার ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাই ইদ্দো নেতানিয়াহু নিহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়া ইরানের হামলায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরের বাড়িতে আগুন লাগার খবর দিয়েছে গণমাধ্যম। সোমবার (৯ মার্চ) টাইমস অব ইসলামাবাদ স্কট রিটের বরাতে এক প্রতিবেনে এসব তথ্য জানিয়েছে। স্কট জাতিসংঘের সাবেক অস্ত্র পরিদর্শক। সম্প্রতি তিনি রাশিয়ার সংবাদমাধ্যম আরটিকে দেওয়া এক সাক্ষাতকারে এসব দাবি করেন। বেনিয়ামিন নেতানিয়াহুর তিন ভাইয়ের মধ্যে সবার ছোট ইদ্দো নেতানিয়াহু। তিনি পেশায় একজন নাট্যকার। স্কট রিটের দাবি, ইসরায়েলের সিজারিয়ায় অবস্থিত নেতানিয়াহুর পারিবারিক বাড়িতে ইরানের হামলায় ইদ্দো মারা গেছেন। স্কট রিট বলেন, ইসরায়েলের কয়েক স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফলভাবে এই হামলা চালানো হচ্ছে। এটি দেশটির সদ্য প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনিকে হত্যার ঘটনায় বৃহত্তর প্রতিশোধের অংশ।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের সময় তথ্যযুদ্ধও বড় একটি অংশ হয়ে দাঁড়ায়। যুদ্ধ বা উত্তেজনার সময় অনেক পক্ষই নিজেদের অবস্থান জোরালো করতে তথ্য বা গুজব ছড়িয়ে দেয়।

 


সম্পর্কিত নিউজ