{{ news.section.title }}
আলি লারিজানি কি শহীদ হয়েছেন?
ইরানের প্রভাবশালী রাজনীতিবিদ আলি লারিজানি -এর মৃত্যুর খবর সম্পর্কে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ালেও, এ বিষয়ে কোনো নির্ভরযোগ্য বা সরকারি নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম যাচাই করে দেখা গেছে, আলি লারিজানির মৃত্যুর খবরটি ভিত্তিহীন এবং এটি একটি ভুয়া তথ্য হিসেবে বিবেচিত হচ্ছে।
ইরান সরকারের পক্ষ থেকেও এ ধরনের কোনো ঘোষণা দেওয়া হয়নি। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে এ ধরনের গুজব মাঝেমধ্যেই ছড়ায়, যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে। তাই এ ধরনের খবর বিশ্বাস করার আগে নির্ভরযোগ্য সূত্র থেকে নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। উল্লেখ্য, সাবেক পার্লামেন্ট স্পিকার হিসেবে আলি লারিজানি এখনও ইরানের রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ নাম। তার স্বাস্থ্য বা অবস্থান সম্পর্কে কোনো উদ্বেগজনক তথ্যও প্রকাশ পায়নি।
আলি লারিজানির মৃত্যুর বিষয়ে ইরানপন্থী বিশ্লেষকদের একটি লেখা তুলে ধরা হলো:
"আলি লারিজানি কি শহীদ হয়েছেন? জায়োনিস্ট সোর্সগুলো তাই-ই বলতেছে। তাদের প্রতিরক্ষামন্ত্রী এসে বলেছে "আমরা তাকে খামেনেয়ীর কাছে পাঠিয়েছি, তারা জাহান্নামে আছে।" আলি লারিজানির উপর এরা প্রচন্ড ক্ষিপ্ত কারণ উনি একটি কঠিন দায়িত্ব খুবই সহজ ও সাহসিকতার সাথে পালন করেছেন। তাঁকে আল কুদস দিবসের আগে থেকেই টার্গেট কিলিং মিশনের আওয়াতায় নেওয়া হয়েছে। এখন, তাহলে প্রশ্ন আসতে পারে তাহলে সে এভাবে আল-কুদস দিবসে আসলো কেন? সরাসরি, পাবলিকভাবে? কারণ, একটাই। সেটা হলো জনগণের সাথে থাকা।
জনগণ যদি বোমার মুখে অটলভাবে দাঁড়িয়ে "আল্লাহু আকবর" স্লোগান দিতে পারে তাহলে তাদের নেতারা লুকিয়ে থাকবে? এটা হতে পারে না। ইরানের সোশ্যাল স্ট্রাকচারে তাদের নেতারা এভাবেই জনগণের পাশে এসে দাঁড়িয়েছে এবং এই কারণেই তাদের সমাজ এত সাহসী ও জাগ্রত এবং তাদের নেতাদের কথার প্রতি তাদের পূর্ণ আস্থা রয়েছে। আর জনগণ সাহসী কারণ তাদের নেতারাও সাহসী। ইরানের বিপ্লবের পর পর-ই একদিনে ৭৯ জন নেতাকে শহীদ করেছিলো। যার মধ্যে আয়াতুল্লাহ আলী খামেনির মতো বড় বড় ব্যক্তিত্ব ছিলেন। এরপরেও, ইরানের নেতারা জনগণেকে একা ফেলে দেয় নি৷ আর আরেকটা প্রশ্ন হলো যুদ্ধ সময়ে শত্রুর কথা প্রচার করা ঠিক না৷
ইরানি সোর্সগুলো কনফার্ম করার আগে কোনভাবেই আমাদের তাদের দেওয়া স্টেটমেন্ট প্রচার করা যাবে না। বিশেষ করে তাদেরকেই দেখেন নেতানিয়াহু সম্পর্কে তারা এখনও ক্লিয়ার স্টেটমেন্ট দেয় নি৷ Ai video পাবলিশ করেছে। তাহলে কেন আমরা তাদের সোর্স কোট করব? ১২ দিনের যুদ্ধেও এমন দাবি তারা করেছিলো। তাই ইরানি সোর্স থেকে কিছু বলার আগে আমরা কোন প্রেডিকশন বা ধারণা করবো না। তিনি যদি শহীদ হন তিনি সফল আর বা না হলেও তিনি যুদ্ধের কাজে লিপ্ত। আল্লাহ তাঁকে রক্ষা করুন।"